১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে আরও ১০ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। জানা গেছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানকে ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহ করায় নতুন এই নিষেধাজ্ঞা জারি দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এ নতুন নিষেধাজ্ঞার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, যুক্তরাষ্ট্র আরও ১০ প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান, মালয়েশিয়া, হংকং এবং ইন্দোনেশিয়াভিত্তিক এজেন্ট, ফ্রন্ট কোম্পানি এবং লজিস্টিক ব্যবসা প্রতিষ্ঠান।
ট্রেজারি বিভাগ বলছে, এই নেটওয়ার্কটি (যাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে) ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সকে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এবং এর ড্রোন প্রোগ্রামের জন্য লাখ লাখ ডলার মূল্যের উপাদান সংগ্রহের সুবিধা দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় তার সন্ত্রাসী মিত্রদের ইউএভি সরবরাহ করছে।
মার্কিন আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, ইরানে অবৈধভাবে উৎপাদিত ভয়ংকর ইউএভি (চালকবিহীন আকাশযান) মধ্যপ্রাচ্য এবং রাশিয়ায় সন্ত্রাসীদের কাছে পাঠানো হচ্ছে, যা উত্তেজনা বাড়াচ্ছে এবং দ্বন্দ্ব দীর্ঘায়িত করছে। এতে স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে।
চক্রটির কথিত নেতা ইরানের হোসেন হাতেফি আরদাকানির বিরুদ্ধে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একটি অভিযোগপত্র প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। আরদাকানি যুক্তরাষ্ট্রের তৈরি মাইক্রো ইলেক্ট্রনিকস অবৈধভাবে কেনা ও ইরানে রপ্তানি করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করা হয়েছে। আরদাকানি ও তার সঙ্গীরা সংবেদনশীল সরঞ্জাম রপ্তানিতে মার্কিন নিয়ন্ত্রণ এড়াতে বিদেশি প্রতিষ্ঠান ব্যবহার করেছিল। তার সঙ্গীদের মধ্যে চীনা নাগরিক গ্যারি লামও রয়েছেন।
ওয়াশিংটন দীর্ঘকাল ধরেই তেহরানের বিরুদ্ধে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে এ ধরনের অস্ত্র ও ড্রোন সরবরাহের অভিযোগ করে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













