রেমিট্যান্স পাঠানো নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো নিয়ে বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসীরা যেন অল্প সময়ে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে পারেন, সেজন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
জানা গেছে, দেশি অনলাইন পেমেন্ট সেবাদাতা সংস্থা বা অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলো (পিএসপি) বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে। ওইসব রেমিট্যান্স সংশ্লিষ্ট পিএসপি রেমিট্যান্সের সুবিধাভোগী গ্রাহকের ব্যাংক একাউন্টে স্থানান্তর করতে পারবে। তবে তারা কোনো টাকা উত্তোলন করতে পারবে না। শুধু স্থানান্তর করতে পারবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পিএসপিগুলো বিদেশে যেসব সংস্থার সঙ্গে সমঝোতা বা চুক্তি করে রেমিট্যান্স সংগ্রহের উদ্যোগ নিয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে তারা বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দেশে গ্রাহকের যে কোনো ব্যাংক বা মোবাইল সেবাদাতার হিসাবে স্থানান্তর করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও দেশে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসার কারণে ব্যাংকিং চ্যানেলে কমে যাচ্ছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসাবেই দেশে পিএসপিগুলোকে রেমিট্যান্স সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, দেশি পিএসপিগুলো বিদেশ থেকে বিদেশি অনলাইন সেবাদাতা সংস্থা বা অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা সংস্থাগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রেমিট্যান্স সংগ্রহ করে তা সংশ্লিষ্ট ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্টে (দেশি ব্যাংকের বিদেশি ব্যাংকে হিসাব) জমা দিতে পারবে। ওইসব অর্থ দেশি পিএসপি দেশে সংশ্লিষ্ট উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে স্থানান্তর করতে পারবে। এভাবে বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দ্রুত তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পিএসপিগুলো রেমিট্যান্সের মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে দেশের ভেতরে যে কোনো ধরনের লেনদেন করতে পারবে। একই সঙ্গে বিদেশি সেবাদাতার প্রাপ্ত কমিশন বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবে।
সংশ্লিষ্টরা জানায়, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিদেশে তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করতে পারছে। পিএসপিগুলো বিদেশে তাদের পক্ষে এজেন্ট নিয়োগ করে প্রবাসীদের কাছে গিয়ে বা কোনো অ্যাপ বা স্কিমের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে। ফলে প্রবাসীদের কাছে ব্যাংকিং সুবিধা বাড়বে। বর্তমানে তাদের কাছে ব্যাংকিং সুবিধা যথেষ্ট নয়।
শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













