সাবসিডিয়ারির শেয়ার ছাড়ায় ডুবছে এনার্জিপ্যাক পাওয়ার
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শেয়ার চেড়ে দেওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে। সর্বশেষ ২০২২-২৩ সমাপ্ত অর্থবছরের সমন্বিত আর্থিক হিসাব অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। যেখানে আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫১ পয়সা।
কোম্পানিটি মূলত সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে দেয়ার কারণে বড় লোকসানের মুখে হয়েছে। অন্যদিকে, এককভাবে আর্থিক হিসাবে কোম্পানিটি মুনাফায় থাকলেও আগের তুলনায় মুনাফা কমেছে।
ইপিজিপিএলসি-এনার্জিপ্যাক এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড (ইপিভিএল) এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেডের (ইপিভিটিএল)
সাবসিডিয়ারির শেয়ার ছেড়ে দেয়ার কারণে লোকসানের বিষয়ে এনার্জিপ্যাক স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, সমন্বিত আর্থিক হিসাবে এনার্জিপ্যাকের সহায়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড এবং দুটি উপসহায়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার চিটাগং লিমিটেড ও এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেডের শেয়ার বিক্রি করে ৯১ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা লোকসান হয়েছে। এই লোকসানের মধ্যে তিনটি সহায়ক প্রতিষ্ঠানের পুনর্মূল্যায়িত সঞ্চিতি বাবদ ৪১ কোটি ৫০ লাখ টাকাও রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, এনার্জিপ্যাকের কাছে থাকা নার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চারের শেয়ার ৩১ কোটি টাকায় বিক্রি করে দেয়া হয়েছে এবং এতে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চারে থাকা মূল কোম্পানির ৮১ শতাংশ পরোক্ষ নিয়ন্ত্রণ বর্তমানে আর নেই। শেয়ার ছেড়ে দেয়ার সময় নার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চারের নিট সম্পদমূল্য ছিল ৮৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা। একত্রীকরণের ফলে যখন নার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চারের শেয়ার বিক্রি করে দেয়া হয় তাতে এনার্জিপ্যাকের ১৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা পরোক্ষ ক্ষতি হয়েছে।
পাশাপাশি এনার্জিপ্যাক পাওয়ারের কাছে থাকা এনার্জিপ্যাক ভেঞ্চারের পুরো শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এতে ৩৬ কোটি ২৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। এনার্জিপ্যাক ভেঞ্চারের শেয়ার ছেড়ে দেয়ার কারণে সার্বিকভাবে যে ক্ষতি হয়েছে সেটি এনার্জিপ্যাক পাওয়ারের সমন্বিত আর্থিক হিসাবে বড় ধরনের প্রভাব রেখেছে এবং এতে ২০২২-২৩ অর্থবছরের মুনাফায় পতন হয়েছে।
এদিকে ২০২২-২৩ অর্থবছরের এককভাবে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৭৫ পয়সা। যেখানে এর আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। এককভাবে মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি বলছে, মজুদ পণ্য ও মন্দ ঋণ সঞ্চিতি পুনর্মূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রাজনিত লোকসানের কারণে মুনাফার ওপর প্রভাব পড়েছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের (উদ্যোক্তা পরিচালক বাদে) জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি এককভাবে সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের ২০২০-২১ অর্থবছরেও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
শেয়ারনিউজ, ০৮ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
