বিএসইসি’র ইতিবাচক উদ্যোগ ঘিরে সক্রিয় কারসাজি চক্র
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ভালো মৌলভিত্তির শেয়ারের ক্রেতা নেই। ডিভিডেন্ডে চকম থাকলেও কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু বন্ধ বা উৎপাদনে না থাকা প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। লেনদেনেও এগিয়ে অতিদুর্বল এসব প্রতিষ্ঠানের শেয়ার।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত বন্ধ কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের স্বাথে চালু করার এবং ওইসব কোম্পনির অনিয়ম ও দুর্নীতিরোধে পর্ষদ পুনর্গঠন করারউদ্যোগ নিয়েছে নিয়েছে। বিএসইসির সেই ইতিবাচক উদ্যোগকে ঘিরেই এখন কারসাজি চক্র সক্রিয়।
তবে বাজার বিশ্লেষকদের কারসাজির এই অভিযোগ অস্বীকার করেছে বিএসইসি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থে বছরের বছর বন্ধ থাকা কোম্পানি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেসব কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
২০২০ সালে শেয়ারবাজার যখন মুমূর্ষু অবস্থায়, তখন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান কমিশন। পরে অন্যান্য উদ্যোগের পাশাপাশি বন্ধ বা লোকসানি কোম্পানি সচল ও পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়। এতে সিংহভাগ কোম্পানির ক্ষেত্রে আশাতীত ফলও পাওয়া যায়।
এদিকে, বিএসইসি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, তমিজউদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিকস, সোনালী পেপার এবং পেপার প্রসেসিং এই পাঁচ প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফেরায়।
অন্যদিকে, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ফুয়াং ফুডস, এমারেল্ড অয়েল, অ্যাসোসিয়েটড অক্সিজেন, অগ্নি সিস্টেমস, সিএন্ডএ টেক্সটাইলস, ফ্যামিলিটেক্স, বিডি ওয়েল্ডিং ইলেক্সক্ট্রোডস, ফারইস্ট ফাইনান্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রিরোলিং মিলস, ফাস ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইনান্স এবং ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্য ছিল মহৎ। কিন্তু কারসাজি চক্র এসব পরিবর্তনকে ইস্যু বানিয়ে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। যা পরে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে কেটে পড়ছে।
তাঁরা বলছেন, এই কারসাজি চক্র মালিকপক্ষের সঙ্গে বসে ডিভিডেন্ট সম্পর্কে সিদ্ধান্ত নেয়। নামকাওয়াস্তে ডিভিডেন্ড দিয়ে তারা ক্যাটাগরি পরিবর্তন করে। আবার সুবিধামতো আর্থিক প্রতিবেদনও প্রকাশ করার ব্যবস্থা নেয়। কারসাজি চক্র ওই শেয়ারগুলো নিজেদের হাতে নিয়ে নেয়। তারপর তারা বাজারে বিভিন্ন ধরনের খবর ছড়ায়। এতে বিনিয়োগকারীরা ওই শেয়ারের প্রতি আকৃষ্ট হয়। তখন ওই শেয়ারগুলো তাদের হাতে তুলে দেয়। চড়া দামে যারা শেয়ারগুলোতে বিনিয়োগ করে, তারা আর সেখান থেকে বের হতে পারে না।
এছাড়াও বাজারে আরও অনেক কোম্পানির মলিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানোসহ নানা কারসাজি চলছে। যেমন, ২০০৩ সাল থেকে বন্ধ ওটিসির কোম্পানি রাঙ্গামাটি ফুডস। ডিএসইর তদন্তে দেখা গেছে, একটি গ্রুপ কোম্পানিটি মাত্র ১ কোটি টাকায় কিনে নেয়। পরে ডিএসইর এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে কোম্পানির পক্ষে কোনো অর্থ না নিয়েই প্রায় ৪২ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করে। এই জাতিয়াতি ধরা পড়ার পর এসএমই বোর্ডে ফেরার আবেদন বাতিল করেছে ডিএসই।
বাজার বিশ্লেষকরা বলছেন, আবার কিছু কিছু কোম্পানি নামকাওয়াস্তে উৎপাদনে আসছে। তারপর ফলাও করে উৎপাদনের খবর প্রচার করে কারসাজির মাধ্যমে নিজেদের আখের গোচাচ্ছে। অন্যদিকে বিনিয়োগকারীদেরও সর্বশ্বান্ত করছে।
তাঁরা বলছেন, বন্ধ কোম্পানি উৎপাদনে আসলে শেয়ার হোল্ডাররা উপকৃত হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, নামকাওয়াস্তে তারা ১-২ কোটি টাকা বিনিয়োগ করছে, সেই শেয়ার ৪০-৫০ কোটি টাকা বিক্রি করে দিচ্ছে।
তবে একথা সত্য, বিএসইসির উদ্যোগের ফলে বেশিরভাগ বন্ধ কোম্পানি উৎপাদনে ফিরেছে। লাভের মুখও দেখেছে। বাকি প্রতিষ্ঠানগুলোও ভালো করার পর্যায়ে রয়েছে।
এই বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম একটি ইলেকট্রনিক মিডিয়াকে বলেন, বিএসইসি ইতোমধ্যে ৩০-৩৫টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছে। এর মধ্যে ১৫-২০টি উৎপাদনে চলে এসেছে, বাকিগুলোও আসার প্রক্রিয়ায় রয়েছে। যেগুলোর উৎপাদন শুরু হয়েছে সেগুলো বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতেও শুরু করেছে। কোম্পানিগুলোর প্রচুর লোকসান ছিল। সেগুলোও কাটিয়ে উঠার চেষ্টা করছে।
শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


