ফিলিস্তিনি তরুণ শোনালেন ইসরায়েলি কারাগারের নির্মম নির্যাতনের কথা
আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের ১৮ বছর বয়সী তরুণ মোহাম্মদ নাজাল। মুক্তির পর অধিকৃত পশ্চিম তীরে ফিরে তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিকদের শুনিয়েছেন ভয়াবহ নির্যাতনের গল্প।
ইসরায়েলে কারাবন্দী থাকার সময় মারধরের শিকার হয়েছিলেন বলে জানান মোহাম্মদ নাজাল। বলেন, তাঁকে কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এমনকি তাঁকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। মোহাম্মদ নাজালের জন্ম অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে। তাঁর বর্ণনা অনুযায়ী মেডিকেল রেকর্ডগুলো একটি নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং এজেন্সির মাধ্যমে যাচাই করা হয়েছে এবং তিনি যে ইসরায়েলি কারাগারে নির্মম দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন, সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ মিলেছে।
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে যা বলেন নাজাল
গত আগস্টে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। তাঁদের মধ্যে মোহাম্মদ নাজালও ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে কোনও অভিযোগ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়। গত শুক্রবার (০২ ডিসেম্বর) তিনি যুদ্ধবিরিতির চুক্তি অনুযায়ী বন্দিবিনিময়ের অংশ হিসেবে কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর মোহাম্মদ নাজাল আল জাজিরাসহ স্থানীয় গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দেন।
নাজাল বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কারারক্ষীরা। একজন ইসরায়েলি কারারক্ষী আমাকে আট মিনিট ধরে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়েছেন। কোথায় লাঠির বাড়ি পড়ছিল, তার খেয়াল ছিল না। আমি হাত দিয়ে কোনোমতে মাথা ঢেকে রেখেছিলাম। লাঠির আঘাতে আমার হাত ভেঙে গেছে।
সে সময় দুই হাতে ব্যান্ডেজ পরা নাজালের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নাজাল বলেন, ‘আমার হাত ভেঙে গেছে এবং বেশ কয়েকটি আঙুল ভেঙে গেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ডাক্তার বলেছেন, হাড় জোড়া দেওয়ার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’
বর্ণনা দিতে গিয়ে নাজাল অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমাকে তারা মেঝেতে ফেলে পিটিয়েছে। আমি প্রায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে কাতরাতচ্ছিলাম। তবু তারা আমাকে মেঝে থেকে তোলেনি। এমনকি কোনো ধরনের চিকিৎসাসেবা দেয়নি তারা।’
বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তা ওফির গেন্ডেলম্যান। ভিডিওতে তিনি দাবি করছেন, কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর নাজালকে একটি রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য। তখন তার হাতে কোনো ব্যান্ডেজ ছিল না। এখন তার হাতে ব্যান্ডেজ কোথা থেকে এল? এর অর্থ হচ্ছে, তিনি মিথ্যাচার করছেন। কারাগার থেকে মুক্ত হওয়ার সময় তিনি ভালো ও সুস্থ ছিলেন।
এ সময় ভিডিওতে তিনি নাজালকে দেখান। ভিডিওতে দেখা যায়, নাজাল ব্যান্ডেজ ছাড়াই রেড ক্রসের গাড়িতে উঠছেন। ওফির গেন্ডেলম্যান বলেন, নাজাল একজন মিথ্যাবাদী। ফিলিস্তিনিরা এমনই করে থাকে। তারা সুকৌশলে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়।
আর কোনও প্রমাণ আছে?
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নাজালই একমাত্র তরুণ নন, যিনি ইসরায়েলি কারাগারের নির্যাতনের বর্ণনা দিলেন। এর আগেও ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া অনেক ফিলিস্তিনি বন্দি তাদের দুঃসহ নির্যাতনের কথা গণমাধ্যমের সামনে বলেছেন। এ ছাড়া নাজালের কাছে নির্যাতনের প্রমাণও রয়েছে।
আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম মিসবার জানিয়েছে, নাজালকে যেদিন মুক্তি দেওয়া হয়েছে, সেদিনই তাঁর মেডিকেল রেকর্ডগুলো বিশ্লেষণ করা হয়েছে। রেকর্ডগুলো ইঙ্গিত দেয় যে, নাজালের হাতের পেছনের হাড়গুলোতে ফ্র্যাকচার হয়েছে। কারাগার থেকে মুক্ত হওয়ার পর নাজালের বেশ কিছু ছবি তোলা হয়। সেসব ছবিতেও দেখা যায়, নাজালের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া নাজালের হাতের এক্সরে রিপোর্টেও হাতে ফাটলের চিহ্ন ধরা পড়েছে।
বিবিসিসহ আরও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম নাজালের মেডিকেল রেকর্ডগুলো যাচাই বাছাই করে বলেছে, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। তারা বন্দিদের প্রয়োজনীয় পানি, খাদ্য ও চিকিৎসাসেবা দিচ্ছে না।
শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













