কারসাজির জন্যই সমতা লেদারের কৃত্রিম মুনাফা ও ডিভিডেন্ড!
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স অনেক দিন থেকেই দূরবস্থার মধ্যে রয়েছে। এরমধ্যে বন্ধ হয়ে গেছে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম। যে কারণে ধারাবাহিক লোকসান হচ্ছে।
দুর্বল কোম্পানিটির ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির অনেক সম্পদ ইতোমধ্যে বিক্রি করে দিয়েছে এবং বাকিগুলোও বিক্রির চেষ্টায় রয়েছে। সেই কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় কৃত্রিম মুনাফা দেখিয়ে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। যার পেছনে রয়েছে শেয়ারটি নিয়ে কারসাজির উদ্দেশ্য।
সমতা লেদার কোম্পানির পাশেই ট্যানারির ব্যবসা করা একটি কোম্পানির কর্ণধার জানান, ভুল করেও এই কোম্পানির শেয়ার কেনা ঠিক হবে না। কারণ এখন এই কোম্পানির অস্তিত্ব আছে, সেটা বলাও ঠিক হবে না। যেটুকু সম্পদ আছে, তাও বিক্রির পাঁয়তারা চলছে। তাই বিনিয়োগকারীদের প্রতারিত হওয়ার আগেই সাবধান হতে হবে।
২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) লোকসান হয়েছে ০২ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) বন্ধ কোম্পানিটির মুনাফা হয়েছে ০১ পয়সা। ফলে তিন প্রান্তিকশেষ লোকসান দাঁড়িয়েছে ০৩ পয়সা।
উল্লেখ্য, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) মুনাফা প্রকাশ করা হয়েছে গত ২২ নভেম্বর।
আর ৩০ নভেম্বর সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন ও ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ০৪ পয়সা এবং আলোচ্য মুনাফার ভিত্তিতে ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ক্যাশ ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।
এতে দেখা যায়, চতুর্থ প্রান্তিকে বন্ধ কোম্পানির ইপিএস দেখানো হয়েছে ০৭ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকের প্রতিবেদন প্রায় ৮ মাস পরে ২২ নভেম্বর প্রকাশ করা হয়েছে। তার ৮ দিন পর ৩০ নভেম্বর চতুর্থ প্রান্তিকের মুনাফা ঘোষণা করা হয়েছে এবং ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছৈ। এতে সহজেই বুঝা যায়, কোম্পানিটি যে কারসাজির উদ্দেশ্যেই কৃত্রিম মুনাফা প্রকাশ করেছে এবং ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আবার সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে, কিন্তু শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ১৪ টাকা ৩০ পয়সা। প্রশ্ন হল- অর্থবছরশেষে কোম্পানিটির যদি মুনাফাই বেড়ে থাকে, তাহলে সম্পদ মূল্য কমবে কেন?
যেদিন কোম্পানিটির মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণার খবর এসেছে, সেদিন (৩০ নভেম্বর) কোম্পানিটির শেয়ারদর ৬০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ১০ পয়সায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় একটি চিহ্নিত চক্র কোম্পানিটির শেয়ার নিয়েই বছরজুড়েই কারসাজিতে মেতে রয়েছে। তাদের সঙ্গে কোম্পানিটির লোকজনও জড়িত। যে কারণে এক প্রান্তিকে লোকসান দেখালে পরের প্রান্তিকেই মুনাফা দেখায়। কারসাজিকারিদের সঙ্গে অসৎভাবে লাভবান হওয়ার জন্যই এই অনৈতিক পন্থা অবলম্বন করছে কোম্পানিটির লোকজন। এটি দেখার কেউ নেই বলেই এমনিভাবে বিনিয়োগকারীদের বার বার ক্ষতিগ্রস্ত করা হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা যদি সত্যি সত্যি বিনিয়োগকারীদের ভালো চায়, কল্যাণ চায়; তাহলে অবিলম্বে কোম্পানিটির সার্বিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করবে। আর যদি তা না করে, তাহলে বাজারে যে গুঞ্জন রয়েছে কোম্পানিটির শেয়ার কারসাজির সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার লোকজনও জড়িতি, সেটাই প্রমাণিত হবে।
শেয়ারনিউজ, ০২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে








