×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ২৮ ১৫:০৫:২২
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন এমবি ফার্মার শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৫৩ টাকা ৬০ পয়সা বা ৬.৮২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৬ টাকা ১০ পয়সা বা ৬.২৪ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৪.৬৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো, মেঘনা সিমেন্ট মিলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, মুন্নু সিরামিক এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ।

শেয়ারনিউজ, ২৮ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে