‘বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না’
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা বলেছেন, বৌ না হলে শাকিব খানের নায়িকা হওয়া যায় না। সম্প্রতি একটি ইংরেজি গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আপনার সিনেমা কম কেন? এমন প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমা কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হব না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’
তিনি বলেন, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এত বড় ক্যারিয়ার থাকত না। সিনেমার বাজেটের ৭০-৮০ ভাগ শাকিব খান নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন এই অভিনেত্রী বলেন, ‘তার সুযোগ থাকলে নিবে না। এটা অবশ্যই সত্য।’
তিনি আরও বলেন, বাংলাদেশের সিনেমা ভালো দিকে যাচ্ছে। একটা সময় ছিল মাসে ৪টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও অনেক ভালো হবে।
সিনেমায় অভিনয় করবেন কি না এ নিয়েও শুরুতে দ্বিধা ছিল অভিনেত্রীর। বলেন, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করব কি করব না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন “শত্রু শত্রু খেলা”। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হব কি হব না দ্বিধায় ছিলাম।’
অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিক নিয়েও শুটিং করছেন না বলে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্মাতা বদিউল আলম খোকন। তার দাবি, ‘নীল দরিয়া’ নামে নতুন এক সিনেমায় অভিনয় করার কথা শাকিব খানের। এর শুটিং শুরুর কথা ছিল গেল ২০ জুলাই। আর এজন্য পারিশ্রমিক হিসেবে শুরুতেই ৪০ লাখ টাকা নিয়েছিলেন শাকিব। কিন্তু ‘প্রিয়তমা’ হিট করার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
বদিউল আলম খোকনের কথায়, ‘শাকিব খানকে নিয়ে এখন “নীল দরিয়া” ছবি করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন সে।’
তিনি আরও বলেন, ‘আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব। তাকে নিয়ে এখন কাজ করতে হলে ৪০ লাখের সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। মোট ১ কোটি টাকা। কিন্তু আমাদের সঙ্গে যখন তার চূড়ান্ত কথা হয়, তখন যে পারিশ্রমিক ছিল সেটাই তাকে দিয়েছি।’
জানা গেছে, কয়েক মাস আগেও শাকিবের পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর পারিশ্রমিক ১ কোটি টাকা চাইছেন তিনি। আর এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ শুটিং।
আফসোস করে এই নির্মাতা বলেন, ‘এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়।’
শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













