বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক সংস্থার বিধি পরিপালনে ব্যর্থতা এবং আর্থিক তথ্য প্রকাশ না করায় সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির বর্তমান কার্যক্রম ও আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এ পরিদর্শন করা হবে।
ডিএসইর অনুরোধের পরিপ্রেক্ষিতে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কোম্পানিটিতে পরিদর্শনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট একটি চিঠিতে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সিঅ্যান্ডএ টেক্সটাইলস সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটি কোনো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ফলে দীর্ঘদিন ধরে কোম্পানিটির আর্থিক ও পরিচালন পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা।
ডিএসইর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির বর্তমান কার্যক্রমের অবস্থা জানতে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান পরিপালনে ব্যর্থ হচ্ছে সিঅ্যান্ডএ টেক্সটাইলস। একই সঙ্গে কোম্পানির কার্যক্রম ও আর্থিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
২০১৫ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে সি অ্যান্ড এ টেক্সটাইলস। তবে ২০১৭ সালে বড় ধরনের ঋণ কেলেঙ্কারির পর কোম্পানিটির মূল উদ্যোক্তারা দেশ ছাড়লে এর কার্যক্রম ভেঙে পড়ে। ওই বছরের জুনে সংস্কারকাজের কথা বলে হঠাৎ উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি। এরপর কয়েক বছর কোম্পানিটির কার্যালয়ও বন্ধ ছিল।
প্রায় চার বছর বন্ধ থাকার পর ২০২১ সালে আলিফ গ্রুপ কোম্পানিটি অধিগ্রহণ করে। নতুন ব্যবস্থাপনা কোম্পানিতে নতুন মূলধন বিনিয়োগের পর ২০২২ সালে আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়।
কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে আদালতের অনুমতি নিয়ে নতুন ব্যবস্থাপনা একাধিক বকেয়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে। সর্বশেষ ২০২৩ অর্থবছর পর্যন্ত এজিএম সম্পন্ন করা হয়।
তবে অধিগ্রহণের পর প্রাথমিকভাবে কার্যক্রমে গতি এলেও পরবর্তী সময়ে আবারও নিয়ন্ত্রক বিধি পরিপালনে বড় ধরনের ঘাটতি দেখা দেয়। নির্ধারিত সময়ে বাধ্যতামূলক এজিএম করতে ব্যর্থ হওয়ায় ডিএসই সি অ্যান্ড এ টেক্সটাইলসকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়।
এদিকে আলিফ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের একীভূতকরণের পরিকল্পনাও করা হয়েছিল। ব্যাংক, অন্যান্য ঋণদাতা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই একীভূতকরণ হওয়ার কথা থাকলেও এখনো তা সম্পন্ন হয়নি বলে জানা গেছে।
কোম্পানিটির মালিকানায় সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৮২.৮৬ শতাংশ। বিপরীতে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র ৭.১০ শতাংশ শেয়ার। ফলে দীর্ঘদিন কোম্পানির কার্যক্রম ও আর্থিক তথ্য প্রকাশ না হওয়ায় সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
স্টক এক্সচেঞ্জে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরে কোম্পানিটি ৪ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা করেছে এবং শেয়ারহোল্ডারদের দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। নতুন ব্যবস্থাপনার অধীনে উৎপাদন শুরুর পর ২০২৪ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে ৫ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়ায়।
কোম্পানির আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, ২০১৫ সালে শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৩০ কোটি ৮৭ লাখ টাকা ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যবহারের কথা উল্লেখ করা হয়।
তবে কোম্পানিটির সংকটের শুরু ২০১৭ সালে উৎপাদন বন্ধের মধ্য দিয়ে। আর্থিক সংকটের সময় ওই বছরের পর কোম্পানিটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। ২০২০ সালে খেলাপি ঋণের একটি মামলায় কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুকশানা মোরশেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বিএসইসির তদন্তে উঠে আসে, রুকশানা মোরশেদ, পরিচালক শারমিন আক্তার লভলী এবং বাংলাদেশ শুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোনো পূর্বঘোষণা ছাড়াই সি অ্যান্ড এ টেক্সটাইলসের প্রায় ১ কোটি ২২ লাখ শেয়ার বিক্রি করেছিলেন। এসব শেয়ার বিক্রি করে তারা প্রায় ১২ কোটি টাকা আয় করেন বলে কমিশনের তদন্তে উঠে আসে।
এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটির পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে বিএসইসি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এ সময় সাতজন পরিচালক নিয়োগ দিয়ে কোম্পানিটির পরিচালনা কাঠামো পুনর্বিন্যাস করা হয়।
মামুন/
পাঠকের মতামত:
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত









.jpg&w=50&h=35)
