×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ১৯ ১৫:৩০:২৮
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথশ কার্যদিবস রোববার (১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন জিল বাংলার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৮.৭২ শতাংশ। আর ৬.৮৩ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্সুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম, উসমানীয়া গ্লাস, ফু-ওয়াং ফুড এবং মনোস্পুল পেপার।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে