‘প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশের শেয়ারবাজার অনেক সম্ভাবনাময়’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শেয়ারবাজারে দৃঢ় ও সম্ভাবনাময়।
জার্মানির ফ্রাংকফুর্টে ‘জেডব্লিউ ম্যারিয়ট হোটেল ফ্রাঙ্কফুর্ট’ হোটেলে বুধবার (০১ নভেম্বর) ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং লাঞ্চ’ শীর্ষক অনুষ্ঠিত রোড শোতে তিনি এই কথা বলেন।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩’ শীর্ষক একটি সামিট অনুষ্ঠিত হয়।
বিএসইসি চেয়ারম্যান বলেনন, শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস করার জন্য ক্রমাগত উন্নয়নের নিমিত্ত বিএসইসি কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এ ছাড়া, বাংলাদেশে বিনিয়োগ করা অনেক সুবিধা। তাই বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হওয়ার জন্য জার্মানির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছি।
বৈশ্বিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের শেয়ারবাজার এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ এর আয়োজন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জার্মানির ফ্রাংকফুর্টে সামিট আয়োজন করা হয়, যার প্রধান আলোচ্যসূচি ছিল ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয়, সহজতর এবং লাভজনক দেশ হিসেবে জার্মানির বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিকট তুলে ধরা।
জার্মানির ফ্রাংকফুর্টে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সামিট আয়োজনটি শুরু হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর অডিও-ভিজুয়াল প্রদর্শিত হয়।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত অনুষ্ঠানে ‘বাংলাদেশ ইকোনোমি: দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা লাভ এবং তার দেখানো সোনার বাংলার স্বপ্নের অনুসরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরের পেরিয়ে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতার কথা তুলে ধরেন। ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বলে জানান তিনি।
বাংলাদেশে কর্মরত জার্মান কোম্পানিসমূহ, জার্মান এনজিওসমূহ এবং ইনস্টিটিউটসমূহের প্রশংসনীয় ও সব কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। তিনি ভূরাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের তারুণ্যে উজ্জীবিত মানবসম্পদের সুযোগ-সম্ভাবনার কথা উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সামষ্টিক ও অর্থনৈতিক নানা সূচকে যেমন- জিডিপি প্রবৃদ্ধির উচ্চহার, দারিদ্র্য হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বৃহৎ দেশীয় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দক্ষ জনবল, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতির চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন।
তিনি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের দৃঢ় ও সম্ভাবনাময় অবস্থানের চিত্র তুলে ধরেন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস করার জন্য ক্রমাগত উন্নয়নের নিমিত্ত বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়াও তিনি বাংলাদেশে বিনিয়োগের সুবিধাজনক দিকসমূহ তুলে ধরে বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।
সামিট আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা প্রদর্শিত হয়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত সামিটে অংশগ্রহণ করা সকলকে ধন্যবাদ জানান। তিনি জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করেন।
তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। মাত্র ১৫ বছরের ব্যবধানে বাংলাদেশ ৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি তিনি বাংলাদেশের সম্ভাবনাপূর্ণ ও গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যবসায় সম্প্রসারণ ও বিনিয়োগের আহ্বান জানান এবং জার্মানির বিনিয়োগকারীদের বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং প্ল্যানকুয়াড্রেট জিএমবিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গেসকেস। আরও বক্তব্য রাখেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
এ ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ফ্রাংকফুর্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ড. হ্যান্স ক্রিস্টোফ সিবোল্ড এবং ‘বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র সদস্য ও অতিরিক্ত সচিব আলী রেজা মজিদ বক্তব্য রাখেন।
শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ








