×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ৩০ ১৫:১০:৪৯
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ইমাম বাটনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ১০ পয়সা বা ৭.৮০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ারদর কমেছে ৬.৮১ শতাংশ। আর ৬.৪৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, লিবরা ইনফিউশন, এমবি ফার্মা, কে অ্যান্ড কিউ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে