ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ অক্টোবর ২৬ ২১:১৪:১৯
অরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজর লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ১৯ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

শেয়ারনিউজ, ২৬ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে