বিমা কোম্পানির নিরপেক্ষ পরিচালক নিয়ে ফের ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে সর্বোচ্চ কতজন পরিচালক থাকবেন এবং তাদের বিপরীতে কতজন নিরপেক্ষ পরিচালক হবেন—এই বিষয়ে এখনো চুড়ান্ত মীমাংসা হয়নি। এই দ্বন্দ্বের মধ্যেই গত বৃহস্পতিবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা কোম্পানির করপোরেট সুশাসন নীতিমালা জারি করেছে।
নিরপেক্ষ পরিচালকের সংখ্যা একই রকম করা নিয়ে কয়েক বছর ধরে কথা চললেও শেষ পর্যন্ত সেটির সুরাহা ছাড়াই নতুন নীতিমালা জারি করা হয়েছে জানিয়ে এর সমালোচনা করেছেন বিমা ও শেয়ারবাজারের সঙ্গে জড়িত ব্যক্তিরা।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট নীতিমালা অনুযায়ী বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে এক-পঞ্চমাংশ নিরপেক্ষ পরিচালক থাকতে হয়। সে হিসাবে বিমা কোম্পানির মোট ২০ পরিচালকের মধ্যে নিরপেক্ষ পরিচালক হবেন ৪ জন।
কিন্তু আইডিআএর’র নতুন নীতিমালায় বলা হয়েছে, বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে মোট পরিচালক থাকবেন সর্বোচ্চ ২০ জন। এর মধ্যে ২ জন থাকবেন নিরপেক্ষ পরিচালক।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কোনো বিমা কোম্পানি যদি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের পর্ষদে ২০ জনের মধ্যে ৪ জন থাকতে হবে নিরপেক্ষ পরিচালক। চারজন না থাকলে বিএসইসির করপোরেট নীতিমালার লঙ্ঘন হবে এবং তা শাস্তিযোগ্য হবে।
অন্যদিকে, আইডিআরএ জারি করা নতুন নীতিমালায় বিমা কোম্পানিতে নতুন কতজন পরিচালক থাকবে, কারা হতে পারবেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), তাঁদের কাজ কী হবে, দায়িত্ব পালনে ব্যর্থতার দায় তাঁদের ওপর কতটুকু বর্তাবে—এসব উল্লেখ রয়েছে।
আইডিআরএর মুখপাত্র ও পরিচালক জাহাঙ্গীর আলম এই বিষয়ে বলেন, নিয়মকানুন আগেও ছিল, তবে সেগুলো ছিল ছড়িয়ে-ছিটিয়ে। এখন সেগুলো এক জায়গায় আনা হয়েছে।
চূড়ান্ত করার আগে এটিকে বাস্তবমুখী করতে অংশীজনদের মতামত নেওয়া হয় জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই নীতিমালার মাধ্যমে জীবন ও সম্পত্তির ঝুঁকি মোকাবিলায় বিমাসেবার পরিধি বিস্তৃত হবে। তবে নিরপেক্ষ পরিচালকের সংখ্যা নিয়ে তিনি কিছু বলতে চাননি।
নতুন নীতিমালায় বলা হয়, আদালত দেউলিয়া ঘোষণা করেননি এবং বাংলাদেশ বা অন্য কোথাও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণখেলাপি সাব্যস্ত হননি, এমন ব্যক্তিরাই বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন। কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা কোনো জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোনো বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন বা আছেন—এমন ব্যক্তিরা পরিচালক হতে পারবেন না।
আইডিআরএর নীতিমালায় বলা হয়েছে, নিয়োগের ১৫ দিনের মধ্যে বিমা কোম্পানিগুলোর পরিচালক ও তাঁদের নিকট আত্মীয়দের শেয়ার ধারণের বিস্তারিত তথ্য আইডিআরএ জমা দিতে হবে। পরিচালক নিজে অথবা পরিবারের কোনো সদস্য অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা জ্যেষ্ঠ নির্বাহী পদে অধিষ্ঠিত থাকলে তার বিস্তারিত তথ্য জমা দেওয়াও বাধ্যতামূলক।
নীতিমালায় আরও বলা হয়, পর্ষদের প্রধান দায়িত্ব হবে, বিমা কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন এবং কার্যকর ও দক্ষ পরিচালনায় দিকনির্দেশনা দেওয়া ও তদারকি করা। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় নীতি ও করপোরেট সুশাসনকাঠামো তৈরি করতে হবে।
সোনালী লাইফ ইনস্যুরেন্সের সিইও মীর রাশেদ বিন আমান এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আইডিআরএ এবং বিএসইসি—উভয় নিয়ন্ত্রক সংস্থার নীতিমালাই পালন করব। আইনে সাংঘর্ষিক কিছু থাকলে আশা করব, সরকার প্রয়োজনীয় ধারাগুলো সংশোধন করবে।’
শেয়ারনিউজ, ২৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বেনজীর ও হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার










