×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ২৫ ১৫:০৬:৫৬
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.২৩ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর কমেছে ৮.৮৮ শতাংশ। আর ৪.৫৬ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্সের।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, কহিনুর কেমিক্যাল, নর্দান ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, আলহাজ টেক্সটাইল এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ২৫ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে