×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ২৩ ১৪:৫৮:০৩
সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯.৫৮ শতাংশ। আর ৮.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি নেটওয়ার্কস, ন্যাশনাল টি কোম্পানি, এমবি ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, লিবরা ইনফিউশন, ফনিক্স ইন্সুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারনিউজ, ২৩ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে