×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মীর আক্তারের ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ অক্টোবর ২২ ২১:৫৭:০২
মীর আক্তারের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৯৩ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮১ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে