×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এবারও বিনিয়োগকারীদের হতাশ করেছে ইমাম বাটন

২০২৩ অক্টোবর ২১ ১৯:৪৬:৩৬
এবারও বিনিয়োগকারীদের হতাশ করেছে ইমাম বাটন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরেও বিনিয়োগকারীদের হতাশ করেছে। কোম্পানিটি এবছরও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এবছর নিয়ে কোম্পানিটি ১৩ বছর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বঞ্চিত করেছে। এর আগে ২০১০ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। যা আগের বছর ছিল ৭৩ পয়সা।

আগামী ০৬ ডিসেম্বর দুপুর ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে