×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিমার দাপটে টানা উত্থানে শেয়ারবাজার

২০২৩ অক্টোবর ১৯ ১৫:০৮:৩১
বিমার দাপটে টানা উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কাযদিবস বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সূচক ও লেনদেনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। শেয়ারবাজারের এমন উত্থানে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বিমা খাত। আজ এই খাতের বেমিরভাগ কোম্পানিরই বেড়েছে শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৬ টির। ডিএসইতে ৫১২ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৭০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫ পয়েন্টে। সিএসইতে ১৫১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৭ টির দর বেড়েছে, কমেছে ৩৬ টির এবং ৫৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১৯ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে