এসবিসির নতুন ৩ নীতিমালা: পরিবর্তন আসছে নন-লাইফ বীমা খাতে
নিজস্ব প্রতিবেদক: গত ৩ বছরে ৩টি নতুন নীতিমালা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের একমাত্র পুনর্বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন। এর মধ্যে রয়েছে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমার ক্ষেত্রে প্রিমিয়াম দেয়ার নীতিমালা। বেসরকারি বীমা কোম্পানির সাথে পুনর্বীমা প্রিমিয়াম ও দাবির সমন্বয় বন্ধ করা এবং পুনর্বীমা দাবির টাকা রিকভারির পর তা গ্রাহকের প্রাপ্তি নিশ্চিত করা। এসব নীতিমালা বাস্তবায়ন করা গেলে দেশের নন-লাইফ বীমা খাতে বেসরকারি কোম্পানিগুলোর অবৈধ কমিশন ও অতিরিক্ত ব্যয় কমানোসহ গ্রাহক হয়রানি বন্ধ হবে। সেই সাথে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। যা বীমা খাতে নতুন দিনের সূচনা করবেবলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ০১ এপ্রিল থেকে পুনর্বীমার প্রিমিয়াম এবং দাবির সমন্বয় বন্ধ করে সাধারণ বীমা করপোরেশন। আন্তর্জাতিক পুনর্বীমা চর্চার সাথে সামঞ্জস্য রেখে এর পরিবর্তন আনা হয়। ফলে সাধারণ বীমা করপোরেশনকে পুনর্বীমা দাবির টাকা বেসরকারি বীমা কোম্পানিগুলোকে পরিশোধ করবে। অপরদিকে বেসরকারি কোম্পানিরগুলো সময়মত পুনর্বীমার প্রিমিয়াম পরিশোধ করবে। নন-লাইফ বীমা খাতে বড় একটি সমস্যা ছিল পুনর্বীমা প্রিমিয়ামের সাথে পুনর্বীমা দাবির টাকা সমন্বয়। এ কারণে বেসরকারি খাতের অনেক কোম্পানি সময়মত গ্রাহককে বীমা দাবির টাকা পরিশোধ করতে পারত নাবলে মনে করছে সংশ্লিষ্টরা
তাদের মতে, যেসব পলিসির পুনর্বীমা করা হয় তার সামান্য-ই ঝুঁকি নিয়ে থাকে সংশ্লিষ্ট বীমা কোম্পানি। মূলত ঝুঁকির সিংহভাগ হাস্তান্তর করে থাকে পুনর্বীমা কোম্পানি কাছে। ফলে পুনর্বীমা প্রতিষ্ঠান রিকভারির টাকা নগদে না দিয়ে সমন্বয় করার ফলে গ্রাহকদের হয়রানি হতে হয়। পুনর্বীমা কোম্পানি নগদে রিকভারি দিলে এই গ্রাহক হয়রানি বন্ধ হবে।
অপরদিকে বেসরকারি বীমা কোম্পানিগুলো পুনর্বীমা প্রিমিয়াম ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করলে আয়-ব্যয়ের সঠিক চিত্র উঠে আসবে। এছাড়া পুনর্বীমা প্রিমিয়াম বকেয়া বন্ধ হলে অবৈধভাবে কমিশন দেয়াও বন্ধ হবে; কমে আসবে অতিরিক্ত ব্যয়।
বেসরকারি বীমা কোম্পানিগুলো সাধারণ বীমা করপোরেশন থেকে পুনর্বীমা রিকভারি নেয়ার পর তা গ্রাহককে না দেয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে সাধারণ বীমা করপোরেশন থেকে উদ্যোগ নেয়া হয়। যার মূল্য উদ্দেশ্য গ্রাহকের বীমা দাবির টাকা প্রাপ্তি নিশ্চিত করা।
২০২১ সালে সাধারণ বীমা করপোরেশনের বোর্ডে এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়- বেসরকারি বীমা কোম্পানিগুলো রিকভারি পাওয়ার ১৫ দিনের মধ্যে বীমা গ্রাহককে দাবির টাকা পরিশোধ করতে হবে এবং দাবি পরিশোধের বিষয়টি লিখিতভাবে পুনর্বীমা প্রতিষ্ঠান এসবিসি’কে নিশ্চিত করতে হবে। বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানিগুলো সাধারণত ২ ধরনের পুনর্বীমা করে থাকে সাধারণ বীমা করপোরেশনর সাথে। এর মধ্যে ট্রিটি এবং ফ্যাকাল্টেটিভ পুনর্বীমা। ট্রিটি হচ্ছে পুনর্বীমার বার্ষিক চুক্তি। এই চুক্তি অনুসারে বেসরকারি বীমা কোম্পানিগুলো এসবিসিতে ত্রৈমাসিক ভিত্তিতে পুনর্বীমা প্রিমিয়াম প্রদান করে এবং এসবিসি প্রকৃত পুনর্বীমা দাবি পরিশোধ করে।
অপরদিকে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমা প্রিমিয়াম পরিশোধ করতে হয় তাৎক্ষণিকভাবে। কিন্তু ফ্যাকাল্টেটিভ পুনর্বীমার প্রিমিয়াম পরিশোধের কোনো নীতিমালা ছিল না এসবিসি’র। গত মে মাসে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমা প্রিমিয়াম পরিশোধের নীতিমালা করা হয়। এই নীতিমালা অনুসারে ১৫ দিনের মধ্যে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমা পরিশোধ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়। ১৫ দিনের মধ্যে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমার প্রিমিয়াম পরিশোধ করা না হলে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমা কভারেজ বাতিল হবে।
এছাড়াও সাধারণ বীমা করপোরেশনের বিশেষ অনুরোধে প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম এহসানুল হক এফসিআইআই এবং সৈয়দ ইব্রাহিম হোসেন, এসিআইআই ‘বীমা অবলিখন এবং দাবী’ সম্পর্কিত একটি ম্যানুয়াল তৈরি করে দেন।
এসব পরিবর্তনের বিষয়ে সাধারণ বীমা করপোরেশনের সাবেক পরিচালক এ কে এম এহসানুল হক এফসিআইআই বলেন, আমরা যেসব পরিবর্তন এনেছি তা দীর্ঘ দিন ধরে কাঙ্খিত ছিল। বীমা গ্রাহক এবং বীমা খাতের উন্নয়নের স্বার্থে এসব পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশনের বিগত (২০২১-২০২৩) পরিচালনা পর্ষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা ছিল। মূলত আমরা এসব পরিবর্তন আনতে সক্ষম হয়েছি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
তিনি আরও বলেন, এখন যে বিষয়টি প্রয়োজন তাহলো- নতুন যেসব নিয়ম-নীতি প্রণয়ন করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা। এক্ষেত্রে যারা নতুন পরিচালনা পর্ষদে আসবেন তাদেরকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে








