×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ১৮ ১৫:২০:০৭
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এমারেল্ড অয়েল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৩০ পয়সা বা ৫.৯৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৫.৩৮ শতাংশ। আর ৪.৬৬শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, খুলনা প্রিন্টিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, স্টাইলক্রাফট লিমিটেড, রতনপুর স্টিল, জুট স্পিনার্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে