×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ১৬ ১৫:০৭:৩৭
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৩০ পয়সা বা ৭.০০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারদর কমেছে ৫.৩৪ শতাংশ। আর ৪.৮৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, নর্দান ইন্সুরেন্স, জিকিউ বলপেন এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে