×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ১৫ ১৫:০৩:০৪
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৪.৯৭ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর কমেছে ৪.২৮ শতাংশ। আর ৪.১৬ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট মিলস, এমারেল্ড অয়েল, ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং জুট স্পিনার্স লিমিটেড।

শেয়ারনিউজ, ১৫ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে