×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০৬ ১২:০৬:০১
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৭টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত ছিল এবং ৪১টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার ইন্ডাষ্ট্রিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২.৪৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ২৪.২৪ শতাংশ, অ্যাম্বি ফার্মার ১৫.১৯ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ১৪.৩০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৭.৯৬ শতাংশ, বিচ হ্যাচারির ৭.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.২৫ শতাংশ, বেঙ্গল ইউন্ডসোরের ৫.১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৫.০৩ শতাংশ এবং রিপাবলিক ইন্সুরেন্সের ৫.০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে