দেশের অর্থনীতির জন্য আগামী ৫ বছর সোনালী সময় : বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘আমি নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক জগৎকে অন্যরকমভাবে দেখতে পাচ্ছি। আমাদের অর্থনিতীর জন্য আগামী ৫ বছর হবে গোল্ডেন ফাইভ ইয়ার্স অব ইকোনোমিক ডেভেলোপমেন্ট।’
তিনি বলেন, করোনা আর যুদ্ধবিগ্রহ মাঝে মাঝে আমাদের শ্লো করে দিয়েছে। এখন নির্বাচনের জন্য যা কিছুটা টেনশন রয়েছে। তারপরেও দেখতে পাচ্ছি একটা সুন্দর অর্থনৈতিক ভবিষ্যত। বিজনেস ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের জন্য চাকরি, প্রমোটর হওয়া, ব্যবসা-বাণিজ্য করার একটা বিরাট সুযোগ আসছে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি অনুষদ আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ‘ক্যাপিটাল মার্কেট ফর সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য আমরা দেশি- বিদেশি সবাইকেই উৎসাহিত করবো। বিনিয়োগের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল হবে, বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান হবে, বিনিয়োগের মাধ্যমেই প্রোডাক্টশন হবে আর প্রোডাক্টশনের মাধ্যমে আমরা এক্সপোর্ট মার্কেট আরো ওয়ার্ল্ড ওয়াইড করবো। এই সব কিছু যদি আমরা ঠিক সময়ে করতে পারি, দেশে যদি পলিটিক্যালি স্ট্যাবিলিটি থাকে তাহলে কিন্তু আমাদের উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হওয়া খালি একটু সময়ের ব্যাপার।
তিনি বলেন, আমাদের অর্থনীতি দুইভাগে বিভক্ত। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট বাংলাদেশ ব্যাংক দেখভাল করে যেখানে ব্যাংক এবং নন-ব্যাংকগুলো তারা দেখভাল করছেন আর ক্যাপিটাল মার্কেটে প্রায় ১১শত প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ব্যাংক, কোম্পানি, ব্রোকারেজ হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফান্ড ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ডসহ অনেক কিছু আমরা দেখি।
অধ্যাপক শিবলী বলেন, বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ আর নেই, ১০-১৫ বছর আগে যে বাংলাদেশ ছিল এই অল্প সময়ে যে একটা ম্যাজিক্যাল পরিবর্তন হয়েছে সেটার কারণেই আমাদের এখন সব রকম প্রয়োজন এবং দিক নির্দেশনা এবং ভবিষ্যত পরিকল্পনাগুলো পরিবর্তন হয়ে গেছে। প্যারিস কনসোর্টিয়ামে আমাদের অর্থমন্ত্রীরা যেখানে সাহায্যের জন্য যেত সেখানে আমরা এখন বিজনেস পার্টনারশিপের জন্য যাই।
তিনি বলেন, ‘আমরা যাচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে ইউরোপিয়ান ইউনিয়ানে বাড়ানে যায় সেই জন্য। এখন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা, রিলেশনশীপ বিল্ডআপ করা, সামনের দিনগুলোতে আরো পার্টনারশীপ বাড়ানো, এখানেই ব্যবসা বাণিজ্য বাড়ানো, বিনিয়োগ করা, সারা বিশ্বের উন্নত দেশগুলো এখানে তাকিয়ে আছে।’
বিএসইসির চেয়ারম্যান বলেন, ১৭ কোটি মানুষের দেশে আমরা এখনি দেখতে পাচ্ছি গার্মেন্ট শিল্পে ২২ শতাংশ শ্রমিক সংকট, ধানকাটার লোক নেই এবং যে অর্থনৈতিক উন্নতি আমরা দেখতে পাচ্ছি তাদের আমাদের কর্মদক্ষ লোকের অভাব হবে সামনে। সুতারাং আমাদের এখনই মনোযোগী হতে হবে ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্টে এমনভাবে মনোযোগী হতে হবে যাতে আমাদের যে গোলে কখনো ফেল করিনি। বাংলাদেশ কখনো কোনো লোন পেমেন্টে ফেল করেনি। আমাদের সামনে গোল হচ্ছে এসডিজি, ২০৪১ এবং ডেল্টা প্লান। সেগুলোতেও আমরা ফেল করতে চাই না।
মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটকে যৌথভাবে কাজ করতে হবে। সেটার জন্য আমাদের দেশিও বিনিয়োগ হয়তো সাড়ে ৪শত বিলিয়নের মতো সম্ভব হবে। বাকিটা বাইরে থেকে আনতে হবে। এই দুইটার জন্য এখন আমাদের দেশি-বিদেশি ইনভেস্টর দরকার।
তিনি বলেন, সামনের দিনগুলোতে এখনে বিনিয়োগ করলে রিটার্ন ভালো পাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো ইনভেস্টর উইকের মাধ্যমে আমরা সারা বিশ্বে পৌছে দিতে চাই। আমরা চাই দেশিও বিনিয়োগকারীরা আরো বিনিয়োগ করুক, ব্যবসা বড় করুক আর বিদেশি বিনিয়োগকারীরা এই দেশ সম্পর্কে জানুক। তারা যদি যাবে অন্য দেশের তুলনা বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ এবং ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে তারা বাংলাদেশ বিনিয়োগ করবে।
আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কান্ট্রি ব্রান্ডিং নিয়ে কাজ করেছি। সেখানে আমরা বিভিন্ন দেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট সামিট করেছি। আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সম্পর্কে ব্যাপক উৎসাহ। সবশেষে আমরা দক্ষিণ আফ্রিকার দেড়শত কোটি লোক তাদের একটা বিপুল বাজার আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমাদের এখন ইনভেস্টর এবং ইনভেস্টমেন্টের দিকে খুবই মনোযোগী হতে হবে। একাজে বিদেশী ব্যবসায়ীদেরও আমাদের লাগবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ক্লাইমেটের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হয়েও উন্নত বিশ্ব থেকে সাহায্য পাচ্ছে না। আমাদের ইনভায়রমেন্ট নিয়ে খুবই সচেতন থাকতে হবে। যেকোনো ব্যবসা বাণিজ্য যেন সাসটেইনেবল হয় এবং রাট গভর্নেন্স থাকে এটা এনশিউর করাই হচ্চে আমাদের কাজ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএসইসির সাবেক কমিশনার ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকম এবং শেয়ারবাজারনিউজ ডটকম এই সেমিনারের আয়োজন করেছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) প্রেসিডেন্ট মুহাম্মদ ছায়েদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











