×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০৩ ১৫:১০:৪৫
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারদর কমেছে ৭.৬২ শতাংশ। আর ৭.৪৮ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলায়ান্স ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ০৩ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে