×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চার্টার্ড লাইফের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

২০২৩ অক্টোবর ০২ ১৯:৩৬:৪৪
চার্টার্ড লাইফের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের ৭৪তম সভায় কোম্পানিটির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (০২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন এমআই সিমেন্ট ও ক্রাউন পাওয়ার জেনারেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

এছাড়াও জিপিএইচ ইস্পাত ও জিপিএইচ পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বেও আছেন এ ব্যবসায়ী।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান একইসঙ্গে মো. নুরুল আকতার এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে