×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০২ ১৫:০৯:১১
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩১ টাকা ১০ পয়সা বা ৮.১১ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৬.০৫ শতাংশ। আর ৫.৬৬ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্সুরেন্স, এ্যাপেক্স ফুডস, এ্যাপেক্স স্পিনিং, এ্যাপেক্স ট্যানারি, ইমাম বাটন এবং নাভানা ফার্মা।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে