শেয়ারবাজারে এসেছেন সাড়ে ৭ হাজার বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিককালে দেশের শেয়ারবাজারে মন্দাভাব দেখা দিয়েছে। অব্যাহত মন্দায় শেয়ারবাজার বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বাজার বিশ্লেকরা বলছেন, বাজার এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগি। এরই ধারাবাহিকতায় বাজারে বিনিয়োগ করার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত আসছেন দেশি-বিদেশি নতুন বিনিয়োগকারী। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসের প্রতি কার্যদিবসেই শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসে সাড়ে ৩ হাজারের বেশি নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন শেয়ারবাজারে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-সিডিবিএল বলছে, গত আগস্ট মাস থেকে শেয়ারবাজারে বাড়ছে নতুন বিনিয়োগকারী। আগস্ট মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৩ হাজার ৯৩৬টি। চলতি সেপ্টেম্বর মাসে বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৬২৪টি। অর্থাৎ দুই মাসে ৭ হাজার ৫৬০টি বিও হিসাব বেড়েছে।
তবে গত দুই মাসে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী আসলেও জুলাই মাসে এক লাখ ১৭ হাজার ৭৪৯টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। চলতি বছরের জুন শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। জুলাই শেষে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৭ লাখ ৪৩ হাজার ২৪টি।
বন্ধ হওয়া এসব বিও হিসাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারী যেমন ছিলেন, তেমনি বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীরাও ছিলেন। পাশাপাশি ছিল কোম্পানির বিও হিসাবও।
এক মাসে লাখের অধিক বিও হিসাব বন্ধ হওয়ার পর আগস্টের শুরু থেকেই আবার বিনিয়োগকারীদের বিও হিসাব বাড়তে থাকে। এই বিও হিসাব বাড়ার ধারা চলতি মাসজুড়েও অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রতি কার্যদিবসেই শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী এসেছেন।
নতুন করে যেসব বিও হিসাব খোলা হয়েছে তার মধ্যে যেমন দেশি ও বিদেশি বিনিয়োগকারী আছে, তেমনি আছেন নারী ও পুরুষ বিনিয়োগকারী। একই সঙ্গে কোম্পানির বিও হিসাবের সংখ্যাও বেড়েছে। তবে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা তুলনামূলক কম বেড়েছে।
সিডিবিএল’র তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি। যা আগস্ট মাস শেষে ছিল ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টি। এ হিসাবে সেপ্টেম্বর মাসে বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৬২৪টি।
বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টি। যা আগস্ট শেষে ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৪২৪টি বেড়েছে।
বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৫৫ হাজার ৫০১টি। গত আগস্ট শেষে এই সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৬১টি। অর্থাৎ এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪০টি।
শেয়ারবাজারে যেসব বিনিয়োগকারী আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টি। আগস্ট শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টি। অর্থাৎ পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ২ হাজার ৮৪২টি বেড়েছে।
এছাড়া বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িছে ৪ লাখ ২৩ হাজার ৭৩৮টি। আগস্ট শেষে এই সংখ্যা ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৬২২টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ৬০৭টি। আগস্ট শেষে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৪৪৭টি। সে হিসাবে ১৬০টি কোম্পানি বিও হিসাব বেড়েছে।
শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











