সাভার রিফ্র্যাক্টরিজ ডিলিস্টিং: ৫৬ শতাংশ কমে শেয়ার কেনার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) হতে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড বর্তমান মূল্য থেকে ৫৬ শতাংশ কম দামে শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের। এই বিষয়ে কোম্পানিটি সম্প্রতি একটি প্রস্তাব স্টক এক্সচেঞ্জে দাখিল করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, কোম্পানিটির মালিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ডিএসইর তথ্যমতে, বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সাভার রিফ্র্যাক্টরিজের মোট ৬ লাখ ৮৬ হাজার শেয়ার রয়েছে। ডিলিস্টিং পরিকল্পনা অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিনিয়োগকারীদের কাছে থাকা ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবেন। আর তার স্ত্রী কোম্পানির চেয়ারপারসন লুৎফুল তাহমিনা খান, তার ছেলে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাফি মুদ্দাসের খান এবং তার মেয়ে কোম্পানির পরিচালক শাফিয়া তাসনিম খান প্রত্যেকে ২০ শতাংশ করে শেয়ার অধিগ্রহণ করবেন।
সাভার রিফ্র্যাক্টরিজ সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯৫ টাকা ৫২ পয়সায় শেয়ার অধিগ্রহণের প্রস্তাব করেছে। যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের বর্তমান বাজার মূল্য ২১৫ টাকা।
ডিএসই পাবলিক প্রস্তাবের ঘোষণা অনুসারে, পুনর্মূল্যায়ন সমন্বয়ের পর নিট সম্পদ মূল্যের ভিত্তিতে অফারের মূল্য নির্ধারণ করা হয়েছিল। অফার মূল্য অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ৬ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানি ইতোমধ্যেই এই পরিমাণের অর্ধেক ডিএসইর অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং বাকি অর্ধেক পরে জমা দেবে।
প্রস্তাবিত মূল্যে সাধারণ শেয়ারহোল্ডাদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন পাওয়ার পরে, ডিএসই তাদের মধ্যে মোট জমাকৃত অর্থ বিতরণ করবে।
১৯৯৮ সালে সাভার রিফ্র্যাক্টরিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার ৮০০টি।
মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৩২ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি অংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে।
জানা গেছে, ১১ বছর ধরে ব্যবসায়ে বড় লোকসানে থাকার কারণে গত বছরের অক্টোবরে সাভার রিফ্র্যাক্টরিজ শেয়ারবাজার থেকে ডিলিস্টিং চেয়েছিল। এই লোকসানের কারণে কোম্পানিটি এই পর্যন্ত কেনো ডিভিডেন্ড দেয়নি।
বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসান পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের মার্চ শেষে এর আয় ৩ কোটি ২১ লাখ টাকা ঋণাত্মক ছিল এবং গত মে থেকে শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।
এর আগে বেক্সিমকো সিনথেটিক্সের উদ্যোক্তা-পরিচালকরা নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিলেন এবং প্রত্যেকটি ১০ টাকা অভিহিত মূল্যে সাভার রিফ্র্যাক্টরিজের পাবলিক শেয়ার কেনার অনুমোদনও পেয়েছিলেন।
শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











