ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৪:০৬:৪২
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

সিএসইর তথ্য মতে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ৬১ পয়সা। তাতে ২০২২ সালে তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর।

৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সা। যা আগের বছর ১১ টাকা ৯৬ পয়সা।

শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে