বিমা কোম্পানির পরিচালক নিয়োগে কড়াকড়ি আসছে
নিজস্ব প্রতিবেদক : বিমার কোম্পানির অনিয়ম ঠেকাতে পরিচালক নিয়োগে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এই লক্ষ্যে বিমা কোম্পানির পরিচালনায় প্রযোজ্য আইন ও প্রবিধানের পরিপালন বিষয়ে সংশোধিত নির্দেশিকা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে নীতিমালা চূড়ান্ত করতে অংশীজনদের সঙ্গে বৈঠকও করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সূত্র জানায়, ইতোমধ্যে বিমা কোম্পানির করপোরেট গভর্ন্যান্স নির্দেশিকার খসড়া প্রণয়ন করা হয়েছে, যা ১৯ সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণ ও বিমা খাতসংশ্লিষ্টদের মতামত চেয়েছে আইডিআরএ।
মতামত দেওয়ার জন্য রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে বেশ কিছু বিমা কোম্পানি লিখিত মতামত জানিয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আইডিআরএর মুখপাত্র জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘খসড়া প্রকাশ করে জনসাধারণ ও অংশীজনে মতামত চাওয়া হয়েছিল। কিছু বিমা কোম্পানি মতামত দিয়েছে। কারণ, আলোচনার মাধ্যমেই সর্বোত্তম নীতি প্রণয়ন সহজ হবে।’
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক মাইন উদ্দীন বলেন, করপোরেট গভর্ন্যান্স নীতিমালা বাস্তবায়ন করবে আইডিআরএ। নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী বা তাদের অভিপ্রায় ভালো না হলে শুধু নীতিমালা কোনো কাজে আসবে না।
খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, দুজন নিরপেক্ষ পরিচালকসহ একটি বিমা কোম্পানির বোর্ডে পরিচালকের সর্বোচ্চ সংখ্যা হবে ২০। এ ছাড়া পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের জন্য একটি সুস্পষ্ট পদ্ধতি থাকবে। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত বা বাংলাদেশে কিংবা অন্য কোথাও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণখেলাপি বলে প্রমাণিত ব্যক্তি বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন না। এছাড়া ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত, জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিও পরিচালক হতে পারবেন না।
খসড়া আইনে পরিচালনা পর্ষদের চেয়ারপারসন কোম্পানির নন-এক্সিকিউটিভ পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত করার বিধান রয়েছে। প্রত্যেক পরিচালককে তাঁদের নিয়োগের ১৫ দিনের মধ্যে নিজের ও পরিবারের যেকোনো বিমা কোম্পানিতে থাকা শেয়ারের বিশদ বিবরণ আইডিআরএর কাছে জমা দিতে হবে। তিনি বা পরিবারের কেউ অন্য কোনো প্রতিষ্ঠানে পরিচালক অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে অধিষ্ঠিত হলে বিস্তারিত জানাতে হবে।
শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিআইএফসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
- চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!
- বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই
- পেনশন সেবা অনলাইনে আনতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ
- বিকাশে ভুল লেনদেন: টাকা ফেরতের প্রক্রিয়া ও সতর্কতা
- সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
- ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন
- আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান
- মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা
- আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ
- বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির
- রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- ক্ষতির মুখে পড়া গ্রাহকদের ফেরাতে নতুন উদ্যোগ ইসলামী ব্যাংকের
- নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন
- কিবলার দিকে থুথু ফেলা সম্পর্কে মহানবী (সা.)-এর নির্দেশনা
- ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
- অবৈধ দাবিকে কেন্দ্র করে শ্রমিক অস্থিরতা, লে-অফে যাচ্ছে অ্যাপেক্স স্পিনিং
- বেক্সিমকো ফার্মার প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্বিতীয় রাউন্ড নিশ্চিত যাদের, বিদায় নিশ্চিত যেসব দলের
- ট্রাম্পের একেকবার একেক দাবিতে ইরানের কড়া জবাব
- ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ
- হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি এমপির
- বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে শুভেন্দুর বক্তব্য
- চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার
- নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান আটক
- বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে রোনালদো
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা






