শেয়ারবাজার উন্নয়নে বিএসইসি ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে ও কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক ফারহানা ফারুকী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উৎসাহিতকরণ ও তাদের পোর্টফোলিও বিনিয়োগের বৃদ্ধি নিশ্চিতে করণীয় সম্পর্কে এ সময় আলোচনা হয়। সম্ভাবনাময় খাতগুলোর সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য জনপ্রিয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিব অংশীদারত্বকে আরো গতিশীল করার বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে একটি প্রাণবন্ত, গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার সৃষ্টিতে প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এই সময় সামনের বছর বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে আরেকটি রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ডিএসইর প্রযুক্তিগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নাসডাক টেকনোলজি এবি বা নাসডাক ওএমএক্স গ্রুপের সহায়তায় পরিচালিত কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া দেশের শেয়ারবাজারের আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে আগামীতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠকের বিষয়টি সভায় নির্দিষ্ট করা হয়।
শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সিঙ্গার বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- মতিঝিলে পোস্টার ঘিরে বিতর্ক, ব্যাংক খাত নিয়ে নতুন প্রশ্ন
- পুলিশের একাধিক ঊর্ধ্বতন পদে বড় রদবদল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ
- বিয়ের প্রলোভনে সম্পর্ক, ভিডিও ধারণ করে স্বামীর কাছে....
- ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
- ৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর
- সূচক উত্থানের নেতৃত্বে ৮ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- উত্থানের ধারায় শেয়ারবাজার, দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- ২২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- আইসিবি ইসলামিক ব্যাংকে ফের প্রশাসক নিয়োগ
- ২২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রধানমন্ত্রীর অফিসে খাবারের খরচ কত, জানালেন উপদেষ্টা জাহেদ
- কোচিং-নোট গাইড বন্ধের ঘোষণা—প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন!
- বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
- সংরক্ষিত আসনে বিপাকে মনিরা শারমিন!
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
- শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
- শুধু লাইফস্টাইল নয়, রক্তের গ্রুপও হতে পারে ঝুঁকির কারণ
- সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা
- সংরক্ষিত আসনে নারী এমপিদের বেতন-ভাতা নিয়ে যা জানা জরুরি
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা
- বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ
- অনিয়মের দায়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
- ইরান যুদ্ধের ধাক্কা এবার শোবার ঘরে!
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা








