বিকল্প উৎপাদন লাইন চালু করেছে মেট্রো স্পিনিং
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড নতুন ভবন নির্মাণ ও নতুন যন্ত্রপাতি স্থাপনসহ কারখানার আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য এর উৎপাদন আগামী এক বছর বন্ধ থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, কারখানাটি প্রায় ৩০ বছরের পুরনো। এতে যেসব যন্ত্রপাতি রয়েছে, সেগুলোর উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে। এজন্য উৎপাদন বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের জন্য কারখানা ভবন তৈরির পাশাপাশি নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে। নতুন কারখানা চালু হলে এর উৎপাদন ক্ষমতা ১১০ শতাংশ বৃদ্ধি পাবে। এতে কোম্পানির টার্নওভার ও মুনাফা অনেক বাড়বে।
কোম্পানিটি আরও জানিয়েছে, মেট্রো স্পিনিংয়ের কারখানা বন্ধ হয়ে গেলেও ক্রেতা ধরে রাখার জন্য বিকল্প উৎপাদন ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কোম্পানিটির আরেক সহযোগি প্রতিষ্ঠান ম্যাকসন্স স্পিনিংয়ের নতুন একটি বিকল্প লাইন মেট্রো স্পিনিংয়ের জন্য চালু করা হয়েছে।
মেট্রো স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ বস্ত্রকল সমিতি-বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন সংবাদ মাধ্যমকে বলেন, ‘৩০ বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে কোনোভাবেই কারখানাটির উৎপাদন বাড়ানো যাচ্ছিল না। আবার সময়ের সঙ্গে তাল মেলাতে কারখানাটির আধুনিকায়নের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে কারখানা বন্ধ না রেখে তা অন্যত্র স্থাপনেরও চেষ্টা করেছিলাম। কিন্তু গ্যাসলাইন স্থানান্তরের অনুমতি মেলেনি। তাই বাধ্য হয়ে কারখানা বন্ধ করে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’
কারখানা বন্ধের বিষয়ে মোহাম্মদ আলী খোকন বলেন, ‘বর্তমানে মেট্রো স্পিনিংয়ে দৈনিক সুতা উৎপাদন ক্ষমতা ৬ টনে নেমে এসেছে। নতুন যন্ত্রপাতি স্থাপনের পর দৈনিক সুতা উৎপাদন ক্ষমতা ২২ টন থেকে ২৫ টনে দাঁড়াবে। ’
মেট্রো স্পিনিংয়ের কারখানা বন্ধ হয়ে গেলেও ক্রেতা ধরে রাখতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ম্যাকসন্স স্পিনিংয়ের একটি নতুন উৎপান লাইন মেট্রো স্পিনিংয়ের জন্য চালু করা হয়েছে।
মেট্রো স্পিনিংয়ের কোম্পানি সচিব জুয়েল রানা শেয়ারনিউজকে বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি। সময়ের সাথে তাল মিলিয়ে আমরা অত্যাধুনিক একটি স্পিনিং মিল তৈরি করতে যাচ্ছি। যেটির উৎপাদন দ্বিগুণের বেশি হবে এবং মুনাফাও অনেক বাড়বে। ভালো কিছু করতে আমাদেরকে প্রয়োজনীয় সময় দিতে হবে।’
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিষয়ে কোম্পানি সচিব বলেন, আমাদের কোম্পানির অ্যাকাউন্টস সপটওয়ারটি ডিলিট হয়ে গিয়েছিল। যারফলে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সময়মতো প্রকাশ করা যায়নি।
তিনি বলেন, আমারা নতুন করে অ্যাকাউন্টস সপটওয়ার তৈরি করেছি। তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এখন প্রায় চুড়ান্তের পথে। এদিকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের অডিট কার্যক্রমও প্রায় সমাপ্তির পথে।
সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে জুয়েল রানা জানান, ‘আমাদের কোম্পানির সবকিছুই ভালো অবস্থানে রয়েছে। আমরা রাইট ট্রাকে রয়েছি।’ তিনি জানান, ‘এমনও হতে পারে, তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও অর্থবছরের আর্থিক প্রতিবেদন একই সভায় অনুমোদন করা হতে পারে।’
কোম্পানিটির কারখানা আধুনিকায়নের জন্য প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। যার ৬০ শতাংশ ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে এবং বাকি ৪০ শতাংশ কোম্পানির নিজস্ব উৎস থেকে যোগান দেওয়া হবে। তুলার সুতা ছাড়াও মানবসৃষ্ট ফাইবার সুতাসহ সব ধরনের সুতা উৎপাদনের জন্য প্রকল্পটি তৈরি করা হবে বলে জানিয়েছেন কোম্পানি সচিব।
সমাপ্ত অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৫ পয়সা।
আগের বছর ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেল। ওই বছর কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের মূলধন ৬১ কোটি ৭০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.২৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত-পিই রেশিও দাঁড়িয়েছে ১৩.৮৮ পয়েন্টে।
শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











