ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না ২ কোম্পানি

২০২৩ সেপ্টেম্বর ২০ ১০:২৭:৩৯
অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত কর্ণফুলি ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ডিএসই জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র অনুসারে, সম্প্রতি ডিএসই শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে দুই কোম্পানিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য যে, কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২১ আগস্ট ছিল ৩১ দশমিক ৭০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ১০ টাকায়। অর্থাৎ এই ২০ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২১ আগস্ট ছিল ৩৯ দশমিক ৮০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৫ দশমিক ৯০ টাকায়। অর্থাৎ এই ২০ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬ দশমিক ১০ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

শেয়ারনিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে