ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের সাবস্ক্রিপশন শুরু রোববার
নিজস্ব প্রতিবেদক : ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় শেয়ারবাজারে আসছে ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’। আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) ফান্ডটির সাবস্ক্রিপশনের জন্য আবেদন ও টাকা জমা নেওয়া শুরু হবে। আবেদন জমা নেওয়া হবে ১ অক্টোবর পর্যন্ত।
বিনিয়োগকারীদের কাছে ফান্ডটির বিভিন্ন দিক তুলে ধরার জন্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশের বিভিন্ন জায়গায় একাধিক রোড শো’র আয়োজন করে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবেও একটি রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোতে বক্তব্য রাখেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. মাহফুজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ দেশের অর্থ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড । এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। নতুন এই ফান্ডের আকার ২০০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির স্পন্সর হিসেবে রয়েছেন বিশ্বের বৃহত্তম ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। এই ফান্ডের ১০০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
রোড শোতে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান বলেন, তারা মনে করছেন বর্তমানে পুঁজিবাজার বিনিয়োগ অনুকূল অবস্থায় রয়েছে। একটি উপযোগী সময়ে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড বাজারে আসছে। এমন সময়ে সঠিকভাবে ফান্ডের অর্থ বিনিয়োগ করা হলে এখান থেকে ভাল রিটার্ন নিশ্চিত করা সম্ভব হবে। আমরা আমাদের রিসার্চ টিমের পরামর্শে দেখেশুনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকি। এই কারণে বিদ্যমান তিনটি ফান্ডে ধারাবাহিকভাবে ভাল রিটার্ন পাওয়া গেছে। এই ট্র্যাকরেকর্ড বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা এই আস্থার সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে যাব। আগের ফান্ডগুলোর মতো ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডেও আমরা বিনিয়োগকারীদের ভাল লভ্যাংশ দিয়ে যেতে পারবো বলে আশা রাখি।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে একটু গতি কম থাকলেও এটি একান্তই সাময়িক। কিছু দিনের মধ্যেই বাজার যথেষ্ট গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুঁজিবাজারের বিকাশে বেশ কিছু সংস্কার করেছে, উদ্যোগ নিয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে সেগুলোর সুফল পাওয়া যাবে। তিনি বিএসইসিসহ সংশ্লিষ্টদেরকে এই বাজারের উন্নয়নে নিরন্তর চেষ্টা চালানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান বলেন, ২০০ কোটি টাকার একটা ফান্ড ম্যানেজ করা খুব সাহসী একটি পদক্ষেপ। হাসান সাহেবের সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি ক্যাপিটেককে জানা শুরু করলাম। আর এবার দেখলাম দেশ সেরা অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাওয়ার্ড পেয়েছে। উনারা খুব ভালো কাজ করেছেন। অল্প সময়ে অনেক এগিয়ে গিয়েছেন।
তিনি আরও বলেন, মিউচুয়াল ফান্ড নিয়ে নেতিবাচক মনোভাব আছে আমাদের বিনিয়োগকারীদের৷ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের সাথে খুব অদ্ভুত আচরণ করছেন। খারাপ কোম্পানির শেয়ারের দাম যেভাবে উঠা-নামা করে সে তুলনায় মিউচুয়াল ফান্ড অবহেলিত। অথচ ফান্ডগুলো ডাবল জিডিট রিটার্ন দিচ্ছে। তবুও ফেইস ভ্যালুর থেকে কম দামে নেমে যায় মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলোর দাম। অথচ একটা দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটাই সবথেকে বড় বিনিয়োগের প্লাটফর্ম। আমরা মিউচুয়াল ফান্ডের জগৎটাকে আলোকিত করতে পারিনি। এর পুরো ব্যর্থতা বিনিয়োগকারীদের।
শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











