ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ কমেছে
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সম্পদ কমেছে, যার পরিমাণ প্রায় সাড়ে ১৪ শতাংশ।
তবে এই সময় বৈদেশিক মুদ্রায় বেড়েছে দায়, যার পরিমাণ প্রায় ১৪.৩৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ২০২২-২৩ অর্থবছরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক সম্পদ ছিল ৪ লাখ ৩৫ হাজার ১৫৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছর তা কমে দাঁড়ায় ৩ লাখ ৪৪ হাজার ৯২১ কোটি টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার সম্পদ ৯০ হাজার ২৩৭ কোটি টাকা বা সাড়ে ১৪ শতাংশ কমেছে। যদিও এই সময় দেশীয় মুদ্রায় সম্পদ বেড়েছে।
বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বেশি কমেছে ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রায় প্রদত্ত ঋণ। ২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রায় প্রদত্ত ঋণ ছিল ৭০ হাজার ৫৬৪ কোটি টাকার, যা ২০২২-২৩ অর্থবছরে কমে দাঁড়ায় ৫১ হাজার ১৪১ কোটি টাকা।
এর মধ্যে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ও দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধার (এলটিএফএফ) ঋণের পরিমাণ কমেছে। ইডিএফের আকার কমিয়ে আনা ও এলটিএফএফ সুবিধা বন্ধ করার ফলে এই খাতে প্রদত্ত ঋণ কমেছে।
এই তহবিল দুটি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠন করা হয়েছে। যদিও ইডিএফ আকার কমিয়ে ও এলটিএফএফ সুবিধা বন্ধ করে রিজার্ভের উন্নতি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করা হয়। এর ফলে রিজার্ভ কমে যায়। মূলত রিজার্ভ কমার কারণেই বাংলাদেশ ব্যাংকের বিদেশি সম্পদের পরিমাণ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগও কমেছে। বিদায়ী অর্থবছর বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ কমেছে ৪৫ হাজার ৭৫৮ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বিদেশে বিনিয়োগকৃত সম্পদ ছিল ২ লাখ ৭৮ হাজার ২২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা ১৬.৪৪ শতাংশ কমে দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৪৬৩ কোটি টাকা।
বিদায়ী অর্থবছর বাংলাদেশ ব্যাংকের এই দুই খাতে সম্পদ কমলেও বাকি খাতগুলোতে তা বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে সম্পদ বেড়েছে ১ হাজার ৪৩ কোটি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে থাকা সম্পদ বেড়েছে ৩ হাজার ৯১৮ কোটি, স্বর্ণ ও রূপায় সম্পদ বেড়েছে ৮৭৯ কোটি, স্বর্ণ বিক্রি থেকে সম্পদ বেড়েছে ৬১৩ কোটি এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার আর্থিক সম্পদ বেড়েছে ১২৪ কোটি টাকা।
বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সম্পদ যেমন কমেছে তেমনি বৈদেশিক সম্পদের দায়ও বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক দায় ছিল ৬১ হাজার ৭০০ কোটি টাকা। বিদায়ী অর্থবছর এই দায় বেড়ে দাঁড়ায় ৭০ হাজার ৫৪৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে দায় বেড়েছে ৮ হাজার ৮৪৮ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী অর্থবছর বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বেশি বৈদেশিক দায় বেড়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ)। ২০২১-২২ অর্থবছরে এই সংস্থায় বাংলাদেশ ব্যাংকের দায় ছিল ৩৩ হাজার ৭৩১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা ৬ হাজার ৩০১ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৪০ হাজার ৩২ কোটি টাকা। মূলত বাংলাদেশের জন্য ৪.৭০ বিলিয়ন (৪৭০ কোটি) ডলারের ঋণ অনুমোদনের পর গত ফেব্রুয়ারিতে এর প্রথম কিস্তি হিসেবে ৪৭৬.২৭ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ।
এর ফলে সংস্থাটির কাছে দায় বেড়েছে। এছাড়া বিদায়ী অর্থবছর অন্যান্য বৈদেশিক মুদ্রার আর্থিক দায় বেড়েছে ৩ হাজার ৭৫০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে এই দায়ের পরিমাণ ছিল ১ হাজার ৮৭৬ কোটি টাকা। বিদায় অর্থবছর তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬২৬ কোটি টাকা।
শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













