ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন নতুন বিসিবি সভাপতি

২০২৫ মে ৩১ ১২:৪৬:০১
সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন নতুন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে মন্তব্য করেছেন। গতকাল সভাপতি হওয়ার পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

দল নির্বাচনের ক্ষেত্রে বিসিবির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং নির্বাচক কমিটি সেই প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

উল্লেখ্য সাকিব আল হাসান গত বছরের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার পর থেকে দেশে ফেরেননি। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। তবে ওয়ানডে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে মাঠের বাইরের নানা কারণে তিনি বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন।

তবে নতুন সভাপতির মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, সাকিবের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ নয়। কিন্তু তা নির্ভর করবে তার ফিটনেস, পারফরম্যান্স এবং নির্বাচক কমিটির সিদ্ধান্তের ওপর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে