বাংলাদেশের টাকার নকশার নেপথ্য নায়ক যিনি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রতিদিন ব্যবহার হওয়া টাকার নোট—২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত—প্রায় সব নোটের নকশার পেছনে রয়েছেন এক নিভৃতচারী শিল্পী, মুছলিম মিয়া। যাঁর নাম অনেকেই জানেন না, কিন্তু তাঁর সৃষ্টির ছাপ প্রতিদিন ছুঁয়ে যাচ্ছেন কোটি মানুষ। রাজধানীর এক টং দোকানে বৃষ্টিবন্দি অবস্থায় নিজেকে পরিচয় করিয়ে দিয়ে আলোচনায় আসেন তিনি। তখনই জানা যায়, তিনিই বাংলাদেশ ব্যাংকের মূল নোট ডিজাইনার, এবং নতুন নোট নকশা প্রণয়ন কমিটির সদস্য।
মুছলিম মিয়ার শৈল্পিক যাত্রা শুরু হয় কিশোরগঞ্জের কটিয়াদীর ধুলদিয়া গ্রাম থেকে। শিশু বয়সে কয়লা, পাতা কিংবা দেয়ালে আঁকাআঁকির মাধ্যমে তার সৃজনশীলতার হাতেখড়ি হয়। ১৯৮৪ সালে মোহাম্মদপুরের গ্রাফিক আর্ট কলেজ (বর্তমানে চারুকলার একটি অংশ) থেকে ছাপচিত্র বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এরপর বিজ্ঞাপন সংস্থায় কাজ করলেও তাঁর লক্ষ্য ছিল আরও বড় কিছু।
১৯৮৫ সালে বাংলাদেশ ব্যাংকের এনগ্রেভার পদের জন্য আবেদন করেন। ভাইভায় পরীক্ষকের প্রতিকৃতি এঁকে সবাইকে মুগ্ধ করে চাকরি নিশ্চিত করেন। পরে ১৯৮৭ সালে সুইজারল্যান্ডে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন, যেখানে ইতালির কেন্দ্রীয় ব্যাংকের এক এনগ্রেভার তাঁকে ভবিষ্যৎ তারকা বলেও আখ্যা দেন।
তার উল্লেখযোগ্য ডিজাইনের মধ্যে রয়েছে—
বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০ টাকার নোট (১৯৯৬)
জাতীয় সংসদ ভবনসহ ৫০ টাকার নোট
৫০০ টাকায় শহীদ মিনার
১,০০০ টাকায় স্মৃতিসৌধ
পলিমারভিত্তিক ১০ টাকার নোট, যা তিনি নিজেই বাসায় ডিজাইন করে সরকারের কোটি টাকা সাশ্রয় করেছিলেন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের 'মই দেওয়া' চিত্রকর্ম সংবলিত ৫০ টাকার নোট
২০১১ সালে একযোগে ২-১,০০০ টাকার ৯টি নতুন নোটের নকশা
২০২০ সালে বাংলাদেশ টাঁকশাল থেকে জেনারেল ম্যানেজার (প্রোডাকশন, ডিজাইন অ্যান্ড এনগ্রেভিং) হিসেবে অবসর নেন। বর্তমানে তিনি ব্যক্তিগত স্টুডিওতে সময় দেন নিজের সৃষ্টিশীলতায়। তাঁর কাজের পরিধি দেশের অর্থনৈতিক ইতিহাসের একটি অদৃশ্য অথচ অমূল্য অধ্যায়।
মুছলিম মিয়া—নামটি হয়তো পোস্টারে নেই, সংবাদ শিরোনামে নেই, কিন্তু তাঁর সৃষ্ট শিল্প কাজ কোটি টাকার নোটে প্রতিদিন হাতবদল হয়; যা আমাদের আর্থিক ও সাংস্কৃতিক পরিচয়ের অনন্য প্রতীক।
মুয়াজ/
পাঠকের মতামত:
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার










.jpg&w=50&h=35)


