সংস্কার ও বাজেটের হাওয়ায় চাঙা হওয়ার পথে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে সম্প্রতি নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগগুলো বাজারে নতুন করে আস্থা ফিরিয়ে আনছে। পাশাপাশি আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও বিনিয়োগকারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রণোদনার ইঙ্গিত মিলেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার এমন সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে, দেশের শেয়ারবাজার শুধু শক্ত ভিত্তির ওপরই দাঁড়াবে না, বরং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবেও প্রাণ ফিরে পাবে।
শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে: যেগুলো হল-
বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি হ্রাস
বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ নতুন বিনিয়োগকারীদের বাজারে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
ব্রোকারদের তারল্য সংকট মোকাবিলা
সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদের ২৫ শতাংশ ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে, বাকি ৭৫ শতাংশ ব্রোকাররা ব্যবহার করতে পারবেন। এর ফলে ব্রোকারদের নগদ প্রবাহের ওপর চাপ কমবে এবং বাজারে তারল্য সরবরাহ বৃদ্ধি পাবে।
কমোডিটি মার্কেট চালুর অনুমোদন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি মার্কেট চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এটি পণ্যভিত্তিক লেনদেনের নতুন সুযোগ তৈরি করবে এবং শেয়ারবাজারে বৈচিত্র্য আনবে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাজেটে আসছে প্রণোদনা
আগামী বাজেটে শেয়ারবাজারের গতিশীলতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরী বিনিয়োগকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। প্রণোদনাগুলোর মধ্যে থাকতে পারে-
অগ্রিম আয়কর
বর্তমানে প্রতি ১ লাখ টাকার লেনদেনে ৫০ টাকা হারে অগ্রিম আয়কর (এআইটি) কাটা হয়। আসন্ন বাজেটে এ হার কমিয়ে ১৫ টাকা করার প্রস্তাব রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে।
করপার্থক্য বৃদ্ধি
তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপার্থক্য অন্তত ১০ শতাংশ করার দাবি জানানো হয়েছে। এই পদক্ষেপ আরও বেশি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে এবং বাজারের গভীরতা বাড়াবে।
ব্যক্তি বিনিয়োগকারীদের কর ছাড়
ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ মওকুফ এবং এক লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ট্যাক্স করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, ডিভিডেন্ড ট্যাক্সকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার বিষয়টিও আলোচনায় এসেছে, যা বিনিয়োগকারীদের নিট মুনাফা বৃদ্ধি করবে।
সরকারি বন্ড শেয়ারবাজারে
বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি বিল ও বন্ড প্রাইমারি মার্কেটের পরিবর্তে স্টক মার্কেটের মাধ্যমে ইস্যু করার প্রস্তাব বাজেটে তোলা হতে পারে। এতে করে বিনিয়োগকারীদের জন্য নতুন এবং সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম তৈরি হবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগ উৎসাহিত করবে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের আন্তরিকতা এবং নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা বাজারে আস্থা ফেরাতে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশাবাদী, আসন্ন বাজেটেও এই প্রণোদনাগুলো বাস্তবায়ন হলে শেয়ারবাজার দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে রূপ নিতে পারবে। এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ারবাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









