কৃষিতে জাপানি বিনিয়োগ: আলোচনায় মিনোরীর মিয়া মামুন
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষিখাতে জাপানি প্রযুক্তি শেয়ারের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য মানসম্মত করতে কাজ করে যাচ্ছে মিনোরী বাংলাদেশ লিমিটেড। এরই অংশ হিসেবে জাপানিজ প্রতিনিধি দল সম্প্রতি দ্বীপজেলা ভোলা সফর করেছেন। তারা কৃষকদের উৎপাদিত ভুট্টা, মুগ, মসুর, ধান, সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য জাপানে নিতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে কৃষি খাতে বিনিয়োগের কথাও জানান জাপানিজ শিল্পোদ্যোক্তারা।
এ বিষয়ে তারা ভোলার স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন। আর এসবের সমন্বয় করেছেন জাপান-বাংলাদেশ জয়েন্টভেঞ্চার কোম্পানি মিনোরী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। এতে করে বাংলাদেশের কৃষি খাতের বিনিয়োগ আসার সম্ভাবনায় আলোচনায় উঠে এসেছে মিয়া মামুনের নাম। তার হাত ধরে দেশের কৃষি খাতে নতুন করে সম্ভাবনাময় বলে মনে করছেন কৃষি খাতের সাথে সংশ্লিষ্টরা।
দেশের বর্তমান বাজার পরিস্থিতিতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এরআগে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের প্রসার ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে জাপানে রোড শো অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। জাপানের টোকিওতে অনুষ্ঠিত সেই রোডশোয়ের মাধ্যমে দেশের শেয়ারবাজার ও কৃষিতে বিনিয়োগ আসতে শুরু করেছে।
ইতিমধ্যে জাপানের বেশ কিছু বিনিয়োগকারী মিনোরী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুনের হাত ধরে বাংলাদেশে এসেছে। এরই ধারাবাহিকতায় জাপানের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেডের প্রধান ড. লেক রাজ জুনেজা মিনোরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশে সফর করেছেন।
জাপানিজ এ ধর্ণাঢ্য ব্যবসায়ী সাত দিনের সফরের অংশ হিসেবে জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড (জেবিইএসডি) স্কুল উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির প্রধান মিয়া মামুন ঘোষণা করেন, বছরে অন্তত দুইহাজার শিক্ষার্থীকে ভাষা প্রশিক্ষণের মাধ্যমে জাপান পাঠাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। পরে মিয়া মামুনের হাত ধরে তিনি দ্বীপ জেলা ভোলা সফর করেন। সেখানে স্থানীয় বেসরকারী একটি এনজিওর সঙ্গে কৃষিতে যৌথভাবে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
তিনি ভোলায় কৃষকদের মাঝে জাপানি টেকনোলজি শেয়ার করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এখানকার উৎপাদিত পণ্য জাপানে রপ্তানির জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশ্বস্ত করেন। পরে মিনোরী বাংলাদেশের মালিকাধীন শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফু-ওয়াং ফুডস লিমিটেড পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন।
এদিকে মিনোরী বাংলাদেশের এমডি মিয়া মামুন বলেন, বিদেশের মাটিতে পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজ দেশে বিনিয়োগ করেছি। অন্যরা তো দেশ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। আমি দেশকে দেওয়ার জন্য এসেছি। আমি শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিসহ ১০টি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এগুলোতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের বাজারে প্রতিবন্ধকতা দূর হলে জাপানিজ আরও বিনিয়োগ বাংলাদেশ আসবে।
তিনি জামালপুরের ইকোনোমিক জোনে একটি রাইস ব্রান অয়েল (ধানের কুঁড়া থেকে উৎপাদিত তেল) ফ্যাক্টরি তৈরির কথা জানিয়ে বলেন, আমরা যদি দেশেই তেল উৎপাদন করতে পারি তাহলে ভোজ্যতেল আমদানি কমে যাবে। পাশাপাশি আমরা বিদেশে তেল রপ্তানি করতে পারব। এ সময় তিনি ধানের তুষ থেকে পরিবেশ বান্ধব তৈষজপত্র তৈরি করার ঘোষণা দেন।
মিয়া মামুন বলেন, এ ধরনের একটি ফ্যাক্টরি বাংলাদেশে চালু করতে পারলে মেলামাইনের ওপর থেকে নির্ভরতা কমবে। আমাদের এ প্রোডাক্টটি হবে পরিবেশ বান্ধব। মাটির নিচে তিন সপ্তাহ রাখলে এটি মাটি হয়ে যাবে। যেহেতু এর কাঁচামাল হিসেবে আমি তুষ ব্যবহার করব। বাংলাদেশে আরও কিছু ফ্যাক্টরির স্বপ্ন দেখছেন তরুণ এ উদ্যোগক্তা।
তিনি আরও বলেন, এসব বাই-প্রোডাক্ট কাজে লাগালে স্বাভাবিকভাবে চালের দাম বেশি হবে। তাহলে কৃষকরা তুলনামূলকভাবে ৫-১০টাকা চালের দাম বেশি পাবে।
শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













