কেন অর্থ পাচারকারীদের কাছে সিঙ্গাপুর ‘স্বর্গ’
নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের অর্থনীতি স্থিতিশীল হওয়ায় অনেকের নজরই দেশটির সম্পদের দিকে। দেশটির আবাসনশিল্পে সম্পদের দাম ক্রমাগত বাড়তে থাকায় অবৈধ অর্থ পাছারকারীদের কাছে আকর্ষণীয় ও নিরাপদ বলে মনে হয়।
সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের কাছে দেশটির করপোরেট রিয়েল এস্টেট প্র্যাকটিসের অংশীদার রাজাহ অ্যান্ড টানের গ্যাজেল মোক বলেন, অবৈধ অর্থকে এমন প্রক্রিয়ায় পাচারের চেষ্টা করা হয়, যাতে মনে হয় সেই অর্থ বৈধ উৎস থেকেই এসেছে।
তিনি আরও বলেন, ‘প্রচলিত অর্থনীতিতে অবৈধ অর্থ ঢোকাতে ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্ট ব্যবহার করে লেনদেন করায় এ ধরনের অপরাধ শনাক্ত করা আরও কঠিন হয়ে উঠেছে।’
গ্যাজেল মোকের মতে, এসব ঘটনা যথাযথভাবে তদন্তের ক্ষেত্রে ক্রেতাদের দেওয়া তথ্য-উপাত্তের ওপর নির্ভর করতে হয়। এসব লেনদেন অবৈধ কি না, তা একজন সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা খুবই কঠিন।
আইনজীবী, হিসাবরক্ষক ও রিয়েল এস্টেট এজেন্টদের মতো পেশাজীবীরা ‘জেনে বা না জেনে’ দেশি বা বিদেশি প্রতিষ্ঠান ও ট্রাস্ট গঠন করে আবাসনশিল্পের মাধ্যমে অর্থপাচারে অপরাধীদের সহায়তা করে থাকতে পারেন।
এসব পেশাজীবীরা অপরাধীর পক্ষে বিপুল পরিমাণ নগদ অর্থ গ্রহণ ও স্থানান্তর, জটিল প্রক্রিয়ায় ঋণ ও অন্যান্য ক্রেডিট ব্যবস্থা স্থাপন এবং তৃতীয় পক্ষের কাছে সম্পত্তি হস্তান্তর সহজতর করার মাধ্যমে লেনদেনকেও সহজ করে থাকতে পারেন।
আন্তঃসীমান্তবিষয়ক অপরাধ নিয়ে কাজ করা নাইম্যান গিবসন মিরালিসের অস্ট্রেলীয় আইনজীবী ডেনিস মিরালিস মনে করেন, বিশ্বজুড়ে অর্থপাচারের একটি বহুল প্রচলিত মাধ্যম হলো আবাসন খাত।
আবাসন ছাড়াও অবৈধ অর্থ প্রায়শই বিলাসবহুল সম্পদ কিনতে ও ব্যবসায় বিনিয়োগে ব্যবহৃত হয়। গেমিং মেশিন ও ক্যাসিনো চিপ কিনতেও এই অর্থ ব্যবহার করা হয়, যা পরবর্তীতে নগদ অর্থে রূপান্তর করা যায়।
অন্য একটি প্রপার্টি কনসালটেন্ট স্ট্রেইটস টাইমসকে বলেন, ‘এসব কাজের জন্য কেবল প্রয়োজন আইন ও অ্যাকাউন্টিং জানা একজন ব্যক্তি। সেই ব্যক্তিই ১০৫টি সম্পত্তির জন্য এ গুচ্ছ প্রতিষ্ঠান তৈরিতে সহায়তা করবেন এবং পরে সেগুলোকে বিদেশি অ্যাকাউন্ট বা ট্যাক্স হেভেনের সঙ্গে যুক্ত করে দেবেন।’
উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি প্রায় ১০০ কোটি সিঙ্গাপুর ডলারের (৭৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) সমমূল্যের অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ এবং অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে ১০ বিদেশিকে গ্রেপ্তারের ঘটনাটি উল্লেখ করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কেউই সিঙ্গাপুরের নাগরিক বা দেশটির স্থায়ী বাসিন্দা নন। এখন পর্যন্ত মোট ১০৫টি সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর সরকার। এর আর্থিক মূল্য প্রায় ৮৩১ মিলিয়ন মার্কিন ডলার।
জব্দ করা সম্পদের মধ্যে আছে ৩৫টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট, ২৫০টিরও বেশি বিলাসবহুল ব্যাগ ও ঘড়ি, ২৭০টিরও বেশি গয়না ও ভার্চুয়াল সম্পদের তথ্যসহ নথিপত্র।
আইনজীবী ডেনিস মিরালিস আরও বলেন, ‘আবাসন খাতকে এই ধরনের অপরাধীদের হাত থেকে রক্ষা করতে মুখ্য ভূমিকা পালন করতে হবে জমিজমা খাতের সঙ্গে জড়িত হিসাবরক্ষক, রিয়েল এস্টেট এজেন্ট ও আইনজীবীদের।’
তিনি বলেন, ‘শুধু পুলিশের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য সত্যিকার অর্থে সমাজের সবার সতর্ক অবস্থান ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
গত ২৮ জুন সিঙ্গাপুর বেশ কয়েকটি কঠোর বিধান চালু করে। এসব বিধানের মাধ্যমে ডেভেলপারদের ঝুঁকি বিশ্লেষণ, গ্রাহকের তথ্য যথাযথ যাচাই, সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন তৈরির কথা বলা হয়।
নির্মাণাধীন সম্পত্তির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন রোধে সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নের কথাও এসব বিধানে বলা আছে।
দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেসব ডেভেলপার নতুন বিধান মেনে চলতে পারবেন না, তাদের দোষী সাব্যস্ত করা ও ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অর্থপাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের মাধ্যমে দেওয়া যেকোনো নিবন্ধন স্থগিত বা বাতিলও করা যেতে পারে।
প্রপার্টি মার্কেটের মাধ্যমে অবৈধ অর্থ পাচারের ভিন্ন ভিন্ন কৌশলের কথা আইনজীবীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন। এসব কৌশলের মধ্যে আছে—পুলিশের নজরদারিতে নেই এমন ব্যক্তিকে তৃতীয় পক্ষ হিসেবে ব্যবহার করা।
তৃতীয় পক্ষের নাম ব্যবহার করে তার মাধ্যমে অপরাধীরা তাদের অবৈধ অর্থ দিয়ে সম্পত্তি কিনে থাকতে পারে। এ ছাড়াও, তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পত্তি 'ভাড়া' দিয়ে অপরাধীরা তাদের অবৈধ অর্থের তথ্য বা সেই সম্পত্তির মালিকানা আড়াল করে থাকতে পারেন।
শেয়ারনিউজ, ১৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন













