লিগ্যাছি ফুটওয়ারের সুদ মওকুফের বিষয়ে আইনী মতামত নেয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়াত্ব রূপালী ব্যাংকের ৫ কোটি ঋণের বিপরীতে প্রায় ২৩ কোটি টাকা সুদ মওকুপের বিষয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আজ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সুদ মওকুফের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তবে এই বিষয়ে ব্যাংকটির আইন উপদেষ্টার মতামত নেয়ার সিদ্ধান্ত প্রয়োজন বলে পরিচালনা পর্ষদ মতামত ব্যক্ত করে। আইন উপদেষ্টার আইনগত মতামত প্রাপ্তির পর ব্যাংকের পরবর্তী পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
পর্ষদ সভায় উপস্থিত ব্যাংকের এক পরিচালক শেয়ারনিউজকে বলেন, ‘লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড শেয়ারবাজারে একটি তালিকাভুক্ত কোম্পানি। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুরোধকে বিবেচনায় নিয়ে বিষয়টি আমরা ইতিবাচক বিবেচনায় নিয়েছি। তবে এই বিষয়ে আমাদের আইন উপদেষ্টার মতামত প্রয়োজন। তাঁর আইনগত মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে রূপালী ব্যাংক থেকে ৫ কোটি টাকা প্রকল্প ঋণ নিয়েছিল লিগ্যাসি ফুটওয়্যার। ওই ঋণের বিপরীতে গত বছরের নভেম্বর পর্যন্ত ২০ কোটি ৩২ লাখ টাকা সুদসহ ব্যাংকটি প্রায় সাড়ে ২৫ কোটি টাকা দাবি করেছিল। বর্তমানে যা সুদ-আসলে দাঁড়িয়েছে ২৮ কোটি টাকারও বেশি।
রূপালী ব্যাংকের ওই সুদ-আসল ঋণের দাবির প্রেক্ষিতে লিগ্যাসি ফুটওয়্যার বলেছে, কোম্পানিটি ঋণ পরিশোধ করতে ইচ্ছুক। এই জন্য কোম্পানিটি আসল ৫ কোটি টাকা পরিশোধ করার সুযোগ চায় এবং বাকি সুদ বাবদ ২৩ কোটি টাকা মওকুফ চায়।
রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ি ব্যাংক খেলাপি ঋণ আদায়ে বর্তমানে বেশ আন্তরিক। এরজন্য ব্যাংকগুলো সর্বোচ্চ পরিমাণ সুদ মওকুফ করে দিচ্ছে। যাতে ঋণ গ্রহীতারা ঋণের অর্থ পরিশোধ করতে আগ্রহী হয়। কারণ আইনী প্রক্রিয়ায় গিয়ে ঋণ আদায় দীর্ঘসূত্রিতার সামিল।
এর আগে গত বছর বছরের ৬ ডিসেম্বর রূপালী ব্যাংকের সচিব ও মহাব্যবস্থাপক সাহেদুর রহমান স্বাক্ষরে একটি চিঠি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বরাবরে প্রেরণ করা হয়। চিঠিতে ব্যাংকটি জানায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ১৯৯৬ সালে রূপালী ব্যাংকের ঢাকার রমনা কর্পোরেট শাখা হতে ৫ কোটি টাকা প্রকল্প ঋণ হিসাবে গ্রহণ করে। কোম্পানিটির ঋণ শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। ওই ঋণ গত বছর সুদে-আসলে ২৫ কোটি ৩২ টাকায় উন্নীত হয়েছে। বর্তমানে যা বেড়ে ২৮ কোটি টাকারও বেশি হয়েছে।
ওই পত্রের মারফত রূপালী ব্যাংক বিএসইসির চেয়ারম্যানকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। চিঠিতে যারা কোম্পানির পক্ষে ঋণ গ্রহণ করেছিলেন তাদের নামও উল্লেখ করা হয়। ঋণ গ্রহণকারী পরিচালকরা হলেন :-কোম্পানির চেয়ারম্যান শাহনাজ সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মো. কাজী রাফি আহমেদ ও পরিচালক মো. কাজী নাফিজ আহমেদ।
রূপালী ব্যাংকের ওই চিঠির প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ঋণ পরিশোধের বিষয়ে করণীয় বিষয় নির্ধারণ করে কমিশনকে অবহিত করার জন্য লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেয়।
এর প্রেক্ষিতে লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ৩ কোটি শেয়ার অভিহিত মূল্যে ইস্যু করার প্রস্তাব দেয়। কোম্পানির প্রস্তাবের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের অনুকূলে ৩০ কোটি টাকা মূলধন বৃদ্ধি করার জন্য ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমতি দেয় বিএসইসি। তবে নতুন শেয়ার করার ক্ষেত্রে শর্তারোপ করা হয়, এই ৩০ কোটি টাকার মধ্যে ২৫ কোটি টাকায় রুপালী ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে। বাকি ৫ কোটি টাকা কোম্পানির উৎপাদন কাজে ব্যবহার করতে হবে।
এরপর বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির চেয়ারম্যান রূপালী ব্যাংকটির পরিচালনা পর্ষদকে অনুরোধ জানায়, তালিকাভুক্ত কোম্পানিটিকে কর্মক্ষম করার জন্য বিএসইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এক্ষেত্রে কমিশন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদেরও সহায়তা চায়। বিএসইসি কোম্পানিটির সমুদয় সুদ মওকুফ করে ঋণের আসল টাকা অর্থাৎ ৫ কোটি টাকা নেয়ার ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানায়।
বিএসইসি এবং লিগ্যাসি ফুটওয়্যারের অনুরোধের প্রেক্ষিতে রুপালী ব্যাংক সুদ মওকুফ করার একটি প্রস্তাবটি আজকের (বুধবার, ০৯ আগস্ট) সভায় প্রস্তাব আকারে উত্থাপন করে। সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা প্রস্তাবটি ইতিবাচক হিসাবে আলোচনা করেন। তবে সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকটির আইন উপদেষ্টার আইনী মতামত গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তাঁরা। তাই আইন উপদেষ্টার মতামত গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)






