আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক, বিমা ও শেয়ারবাজারসহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেনকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম ও গোপন লেনদেন প্রতিরোধ এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে আর্থিক খাতের লেনদেন ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময়ের জন্য সমন্বিত ও কার্যকর সংযোগ গড়ে তোলা জরুরি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় ঋণপত্র বা এলসি-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম তাৎক্ষণিকভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকলে ব্যবসার ব্যয় হ্রাস এবং লেনদেনে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা কঠিন। এজন্য কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর আন্তঃসংযোগ প্রয়োজন।
বিমা খাতের বিভিন্ন অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম জমা না দিয়েই কাভার নোট সংগ্রহ করা হয়েছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম পরিশোধ ছাড়াই কাভার নোট নেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সরকার রাজস্ব হারিয়েছে, বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা ক্ষতির মুখে পড়েছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সমস্যায় পড়েছে।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, এলসি খোলা ব্যাংক এবং বিমা কোম্পানিগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে ব্যাক টু ব্যাক এলসির কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই সমন্বিত ব্যবস্থার সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, অটোমেশনের মাধ্যমে শুধু কাজের দক্ষতাই বাড়ে না, ব্যবসার ব্যয়ও কমে এবং স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। গোপন লেনদেন ও অনিয়মের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সমন্বিত ডিজিটাল ব্যবস্থা কার্যকর হলে এসব অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।
বছরে সাশ্রয় হবে ৬১ লাখ ডলারের বেশি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগে স্থানীয় ও আন্তর্জাতিক এলসি-সংক্রান্ত তথ্য আদান-প্রদানে সুইফট নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো। এমনকি দেশের অভ্যন্তরে খোলা স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হতো। সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছানোর পর ব্যাংক সরবরাহকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করত।
এই প্রক্রিয়ায় প্রতিটি এলসির বিপরীতে গড়ে প্রায় এক হাজার ৫০০ টাকা ব্যয় হতো। এ অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি স্থানীয় এলসির তথ্য দেশের ভেতরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। পুরোনো কোনো তথ্যের প্রয়োজন হলে সুইফট কর্তৃপক্ষের কাছে আলাদা আবেদন করে তা সংগ্রহ করতে হতো।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু হওয়ায় বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করেই তথ্য আদান-প্রদান করা যাবে। ফলে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে দ্রুত তা সংগ্রহ করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছে। প্রতিটি এলসির বিপরীতে গড়ে এক হাজার ৫০০ টাকা খরচ বিবেচনায় মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যয় ছিল ৭২ লাখ ৪০ হাজার ডলার। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় সমন্বয় করার পর প্রকৃত নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।
নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানের জন্য কোনো মেসেজিং ফি দিতে হবে না। ফলে এ খাতে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
দ্রুত সম্পন্ন হবে এলসি খোলা ও নিষ্পত্তির কাজ
‘বার্তা’ প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ব্যাংক এলসি খুললে সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তাৎক্ষণিকভাবে সে তথ্য জানতে পারবে। এলসির শর্ত বা তথ্যে সংশোধনের প্রয়োজন হলে দ্রুত তা সম্পন্ন করা যাবে। এতে এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদানের পুরো প্রক্রিয়ায় সময় কমে আসবে।
এলসি-সংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকায় ভবিষ্যতে কোনো বিরোধ বা জটিলতা তৈরি হলে প্রয়োজনীয় নথি সহজেই সংগ্রহ করা যাবে। একই সঙ্গে এলসি খোলা থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণের সুযোগ পাবে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মকর্তারা জানান, আগে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে তাৎক্ষণিকভাবে সব লেনদেনের তথ্য পাওয়া সম্ভব হতো না। নতুন ব্যবস্থায় কোনো এলসির মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা সেটি বকেয়া থাকলে দ্রুত শনাক্ত করা যাবে।
ব্যবসায়ীদের ব্যয় কমানোর দাবি
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এর চেয়েও বড় অর্জন হলো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা তৈরির আত্মবিশ্বাস। নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিজেরাই গড়ে তুলতে পারার উদ্যোগের মূল্য অনেক বেশি।
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানি পণ্যের মূল্য এবং সংশ্লিষ্ট লেনদেন পর্যবেক্ষণ আরও সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কার্যক্রম পরিচালনাও সহজ হতে পারে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, স্থানীয় এলসি খোলার ক্ষেত্রে প্রতিটিতে এক হাজার ৫০০ টাকা চার্জ পোশাকশিল্পের জন্য উল্লেখযোগ্য ব্যয় তৈরি করত। রপ্তানি আদেশ পাওয়ার পর কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এলসির পরিমাণ ৭০০, এক হাজার কিংবা এক হাজার ৫০০ ডলার হলেও এ ধরনের এলসির সংখ্যা অনেক বেশি।
নতুন প্ল্যাটফর্ম চালু হলে ব্যবসার ব্যয় কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ হবে বলে তিনি মনে করেন।
তবে ব্যাংকের এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ এখনো ব্যবসায়ীদের জন্য বড় ব্যয়ের কারণ বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষিতে তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকেন। তাই এ ধরনের চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানান তিনি।
ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকার
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ উদ্যোগের সুফল শুধু ব্যবসায়ী ও ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শেষ পর্যন্ত পণ্য ও সেবার দাম কমার মাধ্যমে সাধারণ মানুষও এর সুবিধা পাবেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের আর্থিক ব্যয় কমাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ব্যবসায়ীদের সহায়তায় ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে, যার আওতায় সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।
বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান গভর্নর। তিনি বলেন, এ ব্যবস্থা কার্যকর হলে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে এবং কারসাজির সুযোগ কমে আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এটি চালু হতে পারে।
এ ছাড়া আন্তর্জাতিক এলসির কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার খরচ ও সময় কমাতে নথিপত্র ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় নথি পাঠানোর সময় কমিয়ে এক থেকে দুই দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান গভর্নর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় বিভিন্ন ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে মদ না খাওয়ার দাবি ওবায়দুল কাদেরের
- সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি
- ৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
