×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন

২০২৬ নভেম্বর ২৮ ১৫:২২:২৮
মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তবে একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে (এনএভিপিএস) ইতিবাচক অগ্রগতি হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ২৮ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় (কস্ট অব গুডস সোল্ড) বেড়ে যাওয়ায় সমন্বিত শেয়ারপ্রতি আয় কমেছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ টাকা ৫২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে এ সূচক বেড়েছে ১ টাকা ৮ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, আলোচ্য সময়ে বিক্রির বিপরীতে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় বৃদ্ধি এবং অন্যান্য আয় বাড়ার পাশাপাশি কাঁচামাল, অন্যান্য খাত ও আর্থিক ব্যয়ের বিপরীতে নগদ অর্থ পরিশোধ কমেছে। এসব কারণে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহ বেড়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের ৩০ জুন শেষে এ পরিমাণ ছিল ৬৭ টাকা ৩ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৬১ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে অবণ্টিত মুনাফা বা রিটেইনড আর্নিংস বৃদ্ধি পাওয়ায় শেয়ারহোল্ডারদের ইকুইটির পরিমাণ বেড়েছে। এর ফলে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধির কারণে মালেক স্পিনিংয়ের সমন্বিত শেয়ারপ্রতি আয় কমেছে। তবে বিক্রির অর্থ আদায় ও অন্যান্য আয় বৃদ্ধি এবং বিভিন্ন খাতে নগদ ব্যয় কমে আসায় পরিচালন নগদ প্রবাহ বেড়েছে। পাশাপাশি অবণ্টিত মুনাফা বৃদ্ধির সুবাদে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্যেও উন্নতি হয়েছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে