×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব

২০২৬ নভেম্বর ২৮ ১৫:২২:২৮
প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব

নিজস্ব প্রতিবেদক: দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলীয় নমনীয়তার প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

গত বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে যান মুফতি আমির হামজাসহ জামায়াতের অন্যান্য নেতারা। সেখানে আহতদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কোনো সবর নেই... একটা মারলে দুটো মারবো, মার খাওয়ার মতো নেই... দরকার হলে জামায়াত ছেড়ে দেব।” তাঁর এই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরদিন শুক্রবার রাত ৯টার আগে আমির হামজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন। হাস্যোজ্জ্বল ছবিসহ ওই ফটোকার্ডে লেখা ছিল— “একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব — মুফতী আমির হামজা।”

তবে শুক্রবার রাত সাড়ে ৯টার পরপরই তাঁর পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে পোস্টটিতে ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং চার শতাধিক শেয়ার পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার যুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন এবং তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা শাজাহান ও সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই হামলার প্রতিবাদ জানাতে গিয়েই দলের কঠোর অবস্থানের দাবি তুলে জামায়াত ছাড়ার হুমকি দেন আমির হামজা।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে