পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যতামূলক নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করার পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকেরা পরিচালনা পর্ষদে যোগ দিতে আগ্রহী যেকোনো পক্ষের কাছে তাদের শেয়ার বিক্রি করতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত ‘নিউ আইপিওস, নিউ অপরচুনিটিস: দ্য কেস ফর ব্রিংগিং লার্জ আনলিস্টেড কোম্পানিজ টু বাংলাদেশ’স ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক সেমিনারে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এই পরিকল্পনার কথা জানান। গত ২৬ নভেম্বর ঢাকার ডিএসই টাওয়ারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিএসইসির নতুন পরিকল্পনা ও সংস্কার
সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বাজারের শৃঙ্খলা বজায় রেখেই শেয়ার ধারণের নিয়মে আরও নমনীয়তা আনার জন্য কমিশন কাজ করছে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে উদ্যোক্তা ও পরিচালকেরা তাদের গ্রুপের অন্য সদস্যদের কাছে শেয়ার বিক্রি করতে পারবেন। এছাড়া, যারা নতুন করে উদ্যোক্তা-পরিচালক গ্রুপে যোগ দেবেন, এমন বাইরের বিনিয়োগকারীদের কাছেও শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন।’
মাসুদ খান আরও জানান, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ জোরদার করতে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য আইপিও শেয়ারের কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইপিও নিরীক্ষার মান বাড়াতে নিরীক্ষক তালিকাভুক্তির একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যেখানে মার্কিং পদ্ধতির মাধ্যমে কেবল শীর্ষ নম্বরপ্রাপ্ত নিরীক্ষকরাই আইপিও অডিট করার যোগ্য হবেন।
এছাড়া আর্থিক উপদেষ্টাদের (ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার) জন্য খসড়া বিধিমালা তৈরি করছে বিএসইসি, যা প্রয়োজনীয় অনুমোদনের পর জনমতের জন্য উন্মুক্ত করা হবে। এই কাঠামোর আওতায় কেবল যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টারাই কাজ করার সুযোগ পাবেন। চেয়ারম্যান আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোম্পানিগুলো মূলধন সংগ্রহ বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করলে তাদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হয়।
বিএপিএলসি ও মূল প্রবন্ধের আলোচনা
স্বাগত বক্তব্যে বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এবং অন্তত ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণাকারী প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান কমিশন কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী এবং আইনি সংস্কারের মাধ্যমে বাজারের যৌক্তিক চাহিদাগুলো দ্রুত পূরণ করছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। তিনি বলেন, বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনতে বাংলাদেশ হংকং, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শেয়ারবাজারের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। বাংলাদেশে চারটি পদ্ধতির ভ্যালুয়েশন কাঠামো, উদ্যোক্তাদের লক-ইন সীমা ৫ শতাংশে নামিয়ে আনা এবং ২০ দিনের আইপিও পর্যালোচনার প্রস্তাবের মতো বেশ কিছু সংস্কার আনা হয়েছে। তবে আঞ্চলিক দেশগুলো মূল্য নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর বেশি নির্ভর করে, যা ক্ষুদ্র বিনিয়োগকারী-নির্ভর অস্থিরতা কমায়।
তিনি এসআইপি ও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি মূলধন আকর্ষণ, দ্রুত ডিজিটালাইজেশন, প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের জন্য সহজ এক্সিট সুবিধা, স্বচ্ছ সুশাসন এবং নির্ভরযোগ্য ক্রেডিট রেটিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এমএসসিআই -এর মতো আন্তর্জাতিক সূচকের মানদণ্ডের সাথে বাজারকে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দেন তিনি।
ডিবিএ, ডিএসই ও বিএসইসি কমিশনারের বক্তব্য
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের আস্থার দীর্ঘস্থায়ী সংকট, যার কারণে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোও ন্যায্য মূল্যায়ন পাচ্ছে না এবং নতুন কোম্পানি আসতে নিরুৎসাহিত হচ্ছে। তিনি জানান, প্রায় ৪০০ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৫টিরও কম কোম্পানি নিয়মিত অ্যানালিস্ট কল আয়োজন করে। এমনকি ব্ল্যাকরকের (BlackRock) মতো বৈশ্বিক ফান্ড ম্যানেজাররা ঢাকায় এসে আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলেও খুব কম ব্লু-চিপ কোম্পানি তাতে সাড়া দেয়। এ সংকট কাটাতে তিনি প্রাথমিকভাবে ডিএসই-৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোর জন্য ত্রৈমাসিক অ্যানালিস্ট কল এবং স্বতন্ত্র ইনভেস্টর রিলেশনস বিভাগ বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, নতুন আইপিও আবেদন দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণের জন্য ডিএসই সম্পূর্ণ প্রস্তুত। গত মাসের শেষে ডিএসই চারটি নতুন আইপিও আবেদন পেয়েছে এবং সেমিনারের দুই দিন আগে অনুষ্ঠিত পর্ষদ সভায় এগুলোর বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। বিনিয়োগকারীরা যেন সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্য আইপিও প্রসপেক্টাসে আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য তুলে ধরতে ইস্যু ম্যানেজারদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বিএসইসির কমিশনার নাজমুস সাদাত বলেন, অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনতে সঠিক নীতিমালা, বাজার শৃঙ্খলা, সহায়ক পরিবেশ এবং অংশীজনদের সাথে নিয়মিত আলোচনার সমন্বয় প্রয়োজন। তিনি জানান, কমিশন সম্প্রতি স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া সহজ করেছে, যার ফলে সময় দুই-তিন মাস থেকে কমে দুই-তিন সপ্তাহে নেমে এসেছে।
সেমিনারে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
মামুন/
পাঠকের মতামত:
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম






.jpg&w=50&h=35)



