×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

২০২৬ নভেম্বর ২৭ ১৯:২৬:৪৮
আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার আর কোনো দিনই বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে পারবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে। এ নিয়ে তর্ক-বিতর্কও হবে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে যারা আগুন দিয়েছে, তাদেরও শনাক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উঠে আসে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে