হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত হাসিনা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও ঢাকার প্রত্যর্পণ অনুরোধ নিয়ে কূটনৈতিক চাপের মুখে রয়েছে।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে তাকে ঘিরে তৈরি হওয়া সংকট কীভাবে মোকাবিলা করবে দিল্লি, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানের মুখে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হলে দেশ ছাড়েন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। পরে তিনি ভারতে আশ্রয় নেন। সম্প্রতি তার মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
বাংলাদেশের একটি আদালত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হয়। এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও দেশে নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের অভ্যুত্থান চলাকালে হাসিনা সরকারের দমন-পীড়ন ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ সরকারের অবস্থান, তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে এবং দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে, দিল্লি থেকে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পাঠানোর প্রত্যাশা করছেন হাসিনা। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক উড়োজাহাজ কিংবা স্থলসীমান্ত ব্যবহার করে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত সাবেক প্রধানমন্ত্রী।
আরিনের ভাষ্য, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথও হাসিনার সমর্থকেরা চিহ্নিত করেছেন বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হয়েছে এবং একে হালকাভাবে দেখার সুযোগ নেই।
তবে হাসিনার দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তব পরিস্থিতি ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা এক বিষয় নয়। হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন; তাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয় বলেও জানিয়েছে দিল্লি।
রাজনৈতিক আলোচনায় আবার আওয়ামী লীগ
পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে হাসিনা শুধু নিজের প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেননি; এর মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, রাজনৈতিক আলোচনায় নিজের অবস্থান পুনরুদ্ধার এবং অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মধ্যকার বিভক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। একই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ায় ভারতের ওপর যে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে, সেটিও বাড়তে পারে।
বিজয় দিবসকে ফেরার সম্ভাব্য দিন হিসেবে বেছে নেওয়ার পেছনে প্রতীকী রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেও বিষয়টিকে দেখছেন অনেকে।
হাসিনার সহযোগীদের দাবি, বিদেশে অবস্থান করেও গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তিনি। আবু ওবায়দা আরিনের ভাষ্য, টেলিগ্রামে অডিও কথোপকথনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হাসিনা। গত ১৮ মাসে এ ধরনের ৩০০টির বেশি বৈঠক করেছেন তিনি। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের নেতা-কর্মীদের সঙ্গে এসব আলোচনা হয়েছে বলে দাবি করেন আরিন। তার মতে, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে বৈঠকগুলো আয়োজন করা হয়েছে এবং কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে।
আরিনের দাবি, এসব আলোচনায় মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিজ্ঞতা, অভিযোগ ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানতে পারেন হাসিনা। এমনকি সীমান্ত থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ফেরার পথে ৫০ লাখ মানুষকে জড়ো করে মানববন্ধন গড়ে তোলার সাংগঠনিক সামর্থ্যও আওয়ামী লীগের রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে দলটির বর্তমান সাংগঠনিক অবস্থার সঙ্গে এসব দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। শীর্ষ নেতাদের বড় একটি অংশ দেশের বাইরে, কারাগারে অথবা আত্মগোপনে রয়েছেন। দলটির সমর্থকদের গ্রেপ্তারের পাশাপাশি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে।
এরপরও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন স্থানে থানা, যানবাহন, বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনায় জড়িত ছিলেন। সংস্থাটির হিসাবে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জনের মৃত্যু চলমান অস্থিরতার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছে সংস্থাটি।
তবে সহিংসতায় জড়ানোর সক্ষমতা থাকলেই কোনো রাজনৈতিক দলের ব্যাপক পুনরুত্থান ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। অনেকের মধ্যেই হাসিনার সত্যিকারের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। তাদের ধারণা, হতাশ হয়ে পড়া দলীয় নেতা-কর্মীদের মনোবল বাড়াতেই তিনি ফেরার ঘোষণা দিয়েছেন।
তবু রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগের ফিরে আসাকে দলটির জন্য একধরনের সাফল্য হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। অভ্যুত্থানের পরপরই দলটির নাম প্রকাশ্যে উচ্চারণ করা অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। এখন দলটির ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের মতে, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। তার ভাষ্য, জুলাই সনদ, সংবিধান সংস্কারের প্রস্তাব ও গণভোটের মতো বিষয় নিয়ে মতপার্থক্যের কারণে বিএনপি, জামায়াতে ইসলামী এবং তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বেড়েছে। এই বিভক্তি এবং দুর্বল পুলিশ বাহিনীর পরিস্থিতিকে আওয়ামী লীগ রাজপথে ফেরার সুযোগ হিসেবে দেখছে বলে মনে করেন তিনি।
বিশ্লেষকদের আশঙ্কা, হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার পরিবর্তে নতুন করে বিরোধ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সরকার সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছে।
হাসিনাকে ঘিরে দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। তার প্রকাশ্য বক্তব্য ও রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ ঢাকা বারবার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি। কিন্তু এসব উদ্যোগের পরও দুই দেশের মধ্যে আস্থার সংকট কাটেনি।
সম্পর্কের শীতলতার একটি দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার প্রায় ১০ মাস পরও তারেক রহমানের ভারত সফর না করার বিষয়টি সামনে এসেছে। এর আগে আগস্টে তার ভারত সফরের সম্ভাবনার কথা প্রকাশিত হলেও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নতুন করে বাধার মুখে পড়ে।
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ দেশে ফেরার ঘোষণা দুই দেশের পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর বেশি পড়েছে।
পালিওয়ালের ভাষ্য, গত ১০ মাসে তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মনে করে দিল্লি। মন্ত্রী পদমর্যাদার একজন রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন করে আলোচনার প্রস্তাব—বিভিন্ন প্রচেষ্টাই চালানো হয়েছে বলে ভারতের ধারণা।
তবে এসব উদ্যোগ প্রত্যাশিত ফল না দেওয়ায় বাংলাদেশের প্রতি ভারতের হতাশা বেড়েছে বলে মনে করেন তিনি। তার মতে, দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণই থাকবে—দিল্লি হয়তো এখন এমন ধারণা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা থেকে হাসিনাকে বিরত রাখার প্রয়োজনীয়তা ভারত ততটা অনুভব করছে না।
পালিওয়ালের ধারণা, ভারত চাইলে নিজের ভূখণ্ডে অবস্থানরত হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত করতে পারে। কিন্তু দিল্লি হয়তো সেই ক্ষমতা প্রয়োগে আগ্রহী নয়। একই সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে পুরোপুরি বাদ পড়ে যেতে দেওয়াও ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন তিনি।
তবে ভারতের এই অবস্থান নিয়ে বাংলাদেশে প্রশ্ন বাড়ছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায় ভারত। কিন্তু দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে দিল্লির অগ্রগতি সীমিত।
তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে—এমন ট্রানজিট সুবিধা ভারত পুনরায় চালু করেনি। অন্যদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এসব উদ্যোগের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ভারত কতটা কার্যকর পদক্ষেপ নিয়েছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
শফিকুল আলমের ভাষ্য, এখন পর্যন্ত পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হয়েছে। বাকি বিষয়গুলো এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশ ও ভারত এখনো পারস্পরিক হতাশার বৃত্তে আটকে রয়েছে। তার মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনা এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়গুলোর একটি। তবে তাকে কেন্দ্র করে আটকে না থেকে সামনে এগোনোর পথও খুঁজে বের করা প্রয়োজন।
ভারতের জন্য কী হতে পারে গ্রহণযোগ্য সমাধান
অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় তুলনামূলক কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হন এবং আওয়ামী লীগ ভিন্ন নেতৃত্বের অধীনে রাজনৈতিকভাবে পুনর্গঠিত হওয়ার সুযোগ পায়। এতে নিজেদের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অবস্থান রক্ষার জন্য ভারতেরও কিছুটা সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
তবে আগামী ১৬ ডিসেম্বর হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষকের ধারণা, শেষ মুহূর্তে তার দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।
এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়ারও ধারণা, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কারণ, দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তবে তার ফেরার ঘোষণা সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করেন তিনি।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতাও বাড়িয়েছে। প্রত্যর্পণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দুই দেশের পারস্পরিক আস্থার সংকট—সবকিছু মিলিয়ে ঢাকা ও দিল্লির সামনে এখন কঠিন কূটনৈতিক সমীকরণ।
আয়মান/
পাঠকের মতামত:
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক













