×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি

২০২৬ নভেম্বর ২৬ ১৮:১০:২৫
সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেজর (অব.) এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি। নির্বাচনে তাঁদের বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দুই পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। এ কারণে শূন্য পদে পরিচালক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় মেজর (অব.) এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বি কে ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মীর্জা সালমান ইস্পাহানি আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

সিএসইর চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি তাঁদের নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. শওকত আলী তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে